তিন সেঞ্চুরির দিনে বোলিংয়ে চমক দেখালেন কাজী অনিক
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নবাগত সিটি ক্লাবের মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে ব্যাট করতে নেমে কাজী অনিকের তোপে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে গেছে সিটি ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন মিডল অর্ডার আশিক উল আলম।
ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো কাজী অনিককে আক্রমণে আনেন গাজী গ্রুপ অধিনায়ক আকবর আলি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে শাহরিয়ার কোমলকে (২৬) ফিরিয়ে উইকেটের খাতা খোলেন ২৩ বছর বয়সী এ পেসার। দুই ওভার পর সিটি ক্লাব অধিনায়ক জাওয়াদ রুয়েনকেও ফেরার তিনি।
এরপর একে একে মইনুল ইসলাম (২৭), আশিক উল নাইম (৫১), আমিনুর রহমান (১) ও আব্দুল হালিমকে (০) আউট করেন কাজী অনিক। ইনিংস ও নিজের শেষ ওভারেই দুই উইকেট নেন তিনি। সবমিলিয়ে বোলিং ফিগার দাঁড়ায় ৯.৩ ওভারে ৩ মেইডেনসহ ৩০ রানে ৬ উইকেট।
২৮ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে কাজী অনিকের এটি তৃতীয় ফাইফার। এর আগে সেরা বোলিং ছিল ৪৯ রানে ৬ উইকেট। আজ মাত্র ৩০ রানে ৬ উইকেট নিয়ে নতুন ব্যক্তিগত রেকর্ড গড়লেন এ বাঁহাতি পেসার। পাশাপাশি একদিনের স্বীকৃত ক্রিকেটে ২৮ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।
অমিত সম্ভাবনা নিয়ে দেশের ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন কাজী অনিক। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে ডোপিংয়ের কারণে নিষিদ্ধ হয়ে পাদপ্রদীপের আলো থেকে দূরে ছিটকে পড়েন। এখন পুনরায় নিজেকে চেনানোর মিশনে রয়েছেন কাজী অনিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- ৪-২-৪ ফরমেশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
- ৯ম পে স্কেল: এপ্রিলে সরকারি কর্মচারীদের বড় কর্মসূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)