ইয়াসির রাব্বিকে প্রশংসায় ভাসালেন সাকিব-তামিম
যার সুফল পাওয়া গেলো দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতেই। যেখানে বাংলাদেশকে ৩১৪ রানের বড় সংগ্রহ এনে দেওয়ার অন্যতম কারিগর ২৬ বছর বয়সী এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৪৪ বলে ৫০ রানের ঝকঝকে এক ইনিংস।
ইনিংসের ২৯তম ওভারে দলীয় ১২৪ রানের মাথায় তৃতীয় উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেছিলেন ইয়াসির। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে গড়েছেন ১১৫ রানের জুটি, তাও কি না মাত্র ১৩.৩ ওভারে। দলকে আড়াইশ ছুঁইছুঁই অবস্থায় পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন ইয়াসির।
আউট হওয়ার আগে চারটি চার ও দুইটি ছয়ের মারে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন তিনি। বিশেষ করে কাগিসো রাবাদার বলে ফ্লিক করে হাঁকানো ছক্কাটি ছিল ম্যাচেরই অন্যতম সেরা শট। এর বাইরে লুঙ্গি এনগিডি কিংবা মার্কো জানসেনকেও দারুণ সামলেছেন এ ডানহাতি ব্যাটার।
তাই তো ঐতিহাসিক জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়াসিরের প্রশংসা করতে ভোলেননি ম্যাচসেরা সাকিব আল হাসান ও অধিনায়ক তামিম ইকবাল। দুজনই আলাদা করে বলেছেন ইয়াসিরের ব্যাটিংয়ের কথা, জানিয়েছেন স্পেশাল ছিল ইনিংসটি। ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে যাওয়া সাকিব বলেন, ‘ইয়াসির খুব ভালো ব্যাটিং করেছে। ওর সঙ্গে আমার জুটিটা ভালো ছিল। ইয়াসিরকে কৃতিত্ব দিতেই হয়। কারণ সে তার ক্যারিয়ারের মাত্র চতুর্থ ম্যাচ খেলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে। এটা তার জন্য সহজ ছিল না।’
পরে জয়ী অধিনায়কের বক্তব্যে দলের সবাইকে কৃতিত্ব দেওয়ার ফাঁকে তামিম বলেন, ‘সাকিব-ইয়াসির অবিশ্বাস্য ইনিংস খেলেছে। আমার মতে, ইয়াসিরের ইনিংস স্পেশাল ছিল। বিশেষ করে যেভাবে সে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন