বিশ্ব ক্রিকেটের নতুন পরাশক্তি বাংলাদেশ
তবে এই অবাস্তব স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে টাইগার বাহিনী। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে ৩৮ রানে হারায় তামিম ইকবালের দল। ম্যাচের অধিকাংশ সময়ে দক্ষিণ আফ্রিকাকে ডমিনেট করেছে টাইগাররা। প্রথমে ব্যাট হাতে লিটন-তামিমের দেখেশুনে খেলা পরবর্তীতে সাকিব-ইয়াসিরের কাউন্টার অ্যাটাক এবং শেষে মাহমুদুল্লাহ,আফিফ এবং মিরাজের ছোট ছোট অবদানের প্রেক্ষিতে টাইগারদের স্কোর ৩১৪ রান হয়।
তাসকিন,শরিফুল,মুস্তাফিজেদের নিয়ে সাজানো বোলিং আক্রমণের বিপক্ষে এ রান তাড়া করা নিঃসন্দেহে যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকাও এই চ্যালেঞ্জ হাড়ে হাড়ে টের পেয়েছে এবং শেষ হাসিটা বাংলাদেশই হেসেছে। খেলার আগে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন"দক্ষিণ আফ্রিকা পেসারদের উপর নির্ভর করলেও তাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের পেস বোলারদেরও খেলতে হবে। আর মুস্তাফিজ,শরিফুল এবং তাসকিন সবাই ম্যাচ উইনিং বোলার"। পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে বাংলাদেশের পেসাররা এখন বিশ্বমানের এটা আর সে আগের বাংলাদেশ নয় যারা একটি কিংবা দুটি পেস বোলার নিয়ে বোলিং আক্রমণ সাজাতো।
অধিকাংশ ওয়ানডেতেই এখন তিন পেস বোলার নিয়ে আক্রমণ সাজায় বাংলাদেশ। জাতীয় দলের বিবেচনায় থাকা প্রায় সব বোলারের গতি ১৪০ কিলোমিটারের উপরে। নির্দ্বিধায় টাইগারদের পেস বোলিং ইউনিটকে বিশ্বমানের বলা যেতেই পারে। এছাড়া পরিসংখ্যান হিসেব করলে বিগত কিছু সময় ধরে ওয়ানডেতে বিশ্বের অন্যতম ধারাবাহিক দলের নাম বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ।
নিজেদের খেলা শেষ ১৫ ম্যাচের ১১ টিতেই জিতেছে টিম বাংলাদেশ। এছাড়া ২০১৫ সালের পর দেশের মাটিতে বারোটি সিরিজের মাত্র একটিতে হেরেছে বাংলাদেশ। নামটা শুধু বাংলাদেশ বলেই হয়তো বিশ্ব ক্রিকেটে প্রাপ্য সম্মানটা দেওয়া হয় না। তবে ওয়ানডে ক্রিকেটের বেলায় নিঃসন্দেহে টাইগাররা এখন বিশ্ব ক্রিকেটের নতুন পরাশক্তি। দিনশেষে এটা কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক সত্যতো এটাই। কারণ পরিসংখ্যান তো আর মিথ্যা কথা বলে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- ৪-২-৪ ফরমেশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
- ৯ম পে স্কেল: এপ্রিলে সরকারি কর্মচারীদের বড় কর্মসূচি