পেস বোলারদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক তামিম ইকবাল
ইনিংসের চতুর্থ ওভারেই ফিরিয়ে দেন জানেমান মালানকে । পরবর্তীতে এক ওভারেই আরেক ওপেনার ভেনাররাসেন এবং এইডেন মার্করামের উইকেট স্বীকার করেন তাসকিন আহমেদ। উইকেট এর হিসাব করলে বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিরাজ। তবে পরিস্থিতি অনুযায়ী খাপ খাওয়ানো এবং আগ্রাসনের ভিক্তিতে দিনের সেরা বোলার তাসকিন আহমেদ।
১০ ওভারে ৩৪ রান দিয়ে স্বীকার করেছেন তিনটি উইকেট। বলা চলে এই গতি দানব এর বোলিং তোপেই চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। নিয়মিত ১৪০ কিলোমিটারের উপরের গতিতে টানা একই লেন্তে বোলিং করেছেন এই পেসার। তাসকিনের বাউন্স এবং পেসের বিপক্ষে বেশ সংগ্রাম করতে হয়েছে আফ্রিকার ব্যাটসম্যানদের। দিনশেষে পেসারদের পারফরম্যান্সেই ম্যাচটি জিততে পেরেছে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে এ কথাটি যেন নিজেও স্বীকার করলেন তামিম।
টাইগারদের অধিনায়ক বলেন"বাংলাদেশের বোলিং শুনলেই সবাই স্পিনারদের কথা বলে। সবার মনে হয় স্পিনারদের নিয়ে সাজানো একটি বোলিং আক্রমণ। তবে আমাদের পেসাররা কি করতে পারে তা নিশ্চয়ই সবাই দেখেছে। আমি মনে করি আমাদের পেস বোলাররা এখন বিশ্বমানের।
সবাই নতুন এবং সবার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি আশা করি এভাবেই পেসাররা দিনের পর দিন আমাদের ম্যাচ জিতেয়ে যাবে"। ওয়ানডে অধিনায়ক এর কথাতেই পরিস্কার টাইগারদের এ পেস বোলিং বিপ্লবে তিনি কতটা খুশি। তামিমের কথাগুলো যেন সত্য হয় এবং এভাবেই যেন বাংলাদেশকে দীর্ঘদিন ম্যাচ জিতিয়ে যায় পেস বোলাররা এটাই প্রত্যাশা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন