এতো আত্মবিশ্বাসের আসল রহস্য জানালেন মিরাজ
আজ (শনিবার) বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় এই আত্মবিশ্বাসের রহস্য জানালেন মেহেদি হাসান মিরাজ নিজেই। যখন চাপে পড়ে যান, তখন নিজেই নিজেকে উজ্জীবিত করেন এ তরুণ অফস্পিনিং অলরাউন্ডার। যার ফলে নিজের ওপর বিশ্বাস ফিরে আসে বলে মনে করেন তিনি।
মিরাজ বলেছেন, ‘যখন আমি দ্বিধায় থাকি বা চাপে থাকি তখন নিজেকে প্রশ্ন করি আর বলতে থাকি, আমি এটা করতে পারবো। একবার না অনেকবার বলতে থাকি। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। যখন হতাশ হয়ে যাই বা আমার কোনো কিছু হতে থাকে না, তখন নিজেকে নিজে উজ্জীবিত করতে থাকি। কারণ এতে মানসিকভাবে অনেক সাপোর্ট পাওয়া যায়।’
শুক্রবারের ম্যাচে নিজের প্রথম ৪ ওভারে ৩৮ রান খরচ করেছিলেন মেহেদি মিরাজ। পরে তাকে আবার আক্রমণে আনা হয় ৩৯তম ওভারে। যখন উইকেটে ছিলেন আক্রমণাত্মক ব্যাটার ডেভিড মিলার। তবুও নিজের শেষ স্পেলে ম্যাচটি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন মেহেদি মিরাজ।
টানা পাঁচ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় নেন ৪টি উইকেট। অফস্পিনার হিসেবে ডানহাতির বিপক্ষে বোলিং করা কঠিনই ছিল তার জন্য। তবু ডানহাতির অনসাইডে ছোট বাউন্ডারি রেখেই টানা পাঁচ ওভার বোলিং করেন তিনি। যেখানে মিলারের বিপক্ষে ৮ বলে খরচ করেন মাত্র ৫ রান, নিয়ে নেন মূল্যবান উইকেটটি।
নিজের শেষ ওভারে একটি করে চার-ছয় হজম করে ১১ রান না দিলে শেষ স্পেলে আরও কিপটে থাকতো মিরাজের বোলিং ফিগার। তা না হলেও, দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এ তরুণ স্পিনিং অলরাউন্ডার। আর এটি করার জন্য নিজে যেচে অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকে বোলিং নেন মিরাজ।
তামিমের ভাষ্য, ‘আমি মনে করি, সব দলে মিরাজের মতো ক্যারেক্টার প্রয়োজন আছে। কারণ প্রথম ৪ ওভারে ৪০ রান দেওয়ার পর সে আমার কাছে এসে বলে, আমাকে বল দিন, আমি খেলা বদলে দিবো। সে খুবই আত্মবিশ্বাসী ছিল। এটি অধিনায়কের কাজ সহজ করে দেয়, যখন আপনার খেলোয়াড়রা আত্মবিশ্বাসী থাকে।’
একই কথা জানালেন মিরাজ নিজেও। তিনি বলেছেন, ‘যখন রান দিচ্ছিলাম তখন তামিম ভাইকে বলছিলাম, ভাই বিশ্বাস রাখেন, আমি উইকেট নিয়ে ম্যাচ বের করে দিতে পারব। পেছন থেকে লিটনদাও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমাকে বারবার বলছিলেন, তুই পারবি, তুই এখান থেকে একটা উইকেট বের করতে পারলে আমরা ম্যাচ জিতে যাবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল