বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট তৈরিতে সুজন স্যারের অবদান সবচেয়ে বেশি : তাসকিন
মোস্তাফিজুর রহমান তো আছেনই। সেইসাথে জাতীয় দলে যোগ হয়েছে যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা ফাস্ট বোলার শরিফুল ইসলাম। জাতীয় দলে তিনি রয়েছেন দারুন ছন্দে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছেন তাসকিন আহমেদ। বর্তমানে তিনি রয়েছেন ক্যারিয়ার সেরা ফর্মে।
তবে জাতীয় দলের এই ফাস্ট বোলিং ইউনিট তৈরি করতে সবচেয়ে বেশি অবদান রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। সুজন এমনিতেই ক্রিকেটারদের কাছে খুব জনপ্রিয় ব্যক্তি। তাসকিন জানালেন বাংলাদেশের পেস ইউনিট তৈরিতে সুজনের অবদানের কথা,
“বছরখানেক ধরে আমরা ফাস্ট বোলাররা অনেক পরিশ্রম করছি। কিভাবে উন্নতি করা যায়, জুটি গড়া যায়, সেগুলো নিয়ে কাজ করেছি। এটার পেছনে খালেদ মাহমুদ সুজন স্যার অনেক সাহায্য করেছেন। সব বিভাগের জন্য আলাদা কোচ তো আছেনই, তা ছাড়া সুজন স্যার ফাস্ট বোলারদের নিয়ে কাজ করেছেন”
“সুজন স্যার আমাকে ছোট থেকে চেনেন বলে বুঝতে পারেন আমার কোন জায়গায় সমস্যা হচ্ছে। সবাই ওনার চোখের সামনে বড় হওয়াতে উনি কাজটা ভালো করতে পারছেন।”
নিজেকে হারিয়ে আবারো পুনরায় ছন্দে ফিরেছেন তাসকিন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং একশন অবৈধ হলে ভেঙ্গে পড়েন তাসকিন। এরপর থেকেই শুরু হয় তাঁর অধঃপতন। পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ে যান তাসকিন। ২০১৯ বিশ্বকাপের সুযোগ না পেয়ে কেঁদে ছিলেন তাসকিন। তবে সেটিকে শক্তি হিসেবে ব্যবহার করেছেন তিনি। শুরু করেন সবকিছু নতুন করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল