আমাদের টেনশন করার কিছু নেই, চাপে দক্ষিণ আফ্রিকা: সাকিব
সেঞ্চুরিয়ন থেকে জোহানেসবার্গ, ভেন্যু বদলালেও নিজেদের টেনশন করার কিছু দেখছেন না সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয় পাওয়া ম্যাচের নায়ক জানিয়েছেন, বাকি দুই ম্যাচেও টেম্বা বাভুমার দলই বেশি চাপে থাকবে।
সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার তো মনে হয় ওদের চেয়ে ভালো দলকে আমরা বিশ্বকাপে হারিয়েছি। সে হিসেবে বাকি দুই ম্যাচেও আমাদের টেনশন করার কিছু নেই। বরং ওরা নিজেদের মাঠে খেলছে, চাপ ওদের ওপর বেশি।’
গত বছরের শেষ দিকে ঘরের মাঠে পাকিস্তানের কাছে পাত্তা না পেলেও বছর পাল্টাতেই বদলে গেছে বাংলাদেশ। টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দারুণভাবে বছরের শুরুটা করেছিল মুমিনুল হকের দল। এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের বোলিংয়ের সঙ্গে মাহমুদুল হাসান জয়, লিটন দাসদের ব্যাটিংয়ে জয় পেয়েছিল টাইগাররা।
নিয়মিত সফর করলেও প্রোটিয়া ও কিউইদের মাটিতে জয় পাওয়া ছিল একেবারে অধরা। সর্বশেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন বছরে সেই দুটি খরাই কাটিয়েছে বাংলাদেশ। কঠিনতম দুই দেশে এমন জয় অনেক বড় ব্যাপার বলে মনে করেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ, সেটা তো অবশ্যই অনেক বড় ব্যাপার। এর আগে তো এ রকম হয়নি কখনো। এ বছর একটা ভালো ব্যাপার হচ্ছে যে নিউজিল্যান্ডেও যেটা কখনো হয়নি সেটা হয়েছে, আমরা টেস্ট জিতলাম। এবার এখানেও আগে যা হয়নি, তা হয়েছে। আমরা একটা ম্যাচ জিতেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল