নতুন ইতিহাস: ৬,৬,৬,৪,৬,৪, এক ওভারে ৩২ রান ১৩ বলে হাফ-সেঞ্চুরি
এই অসাধরণ ইনিংসটি দেখা যায়, ওমান ডি-১০ লিগে খুয়ের ওয়ারিয়র্সের সঙ্গে ম্যাচ ছিল কুরাম থান্ডার্সের। টস জিতে ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৮ রান তোলে। সিয়ান নাওয়াক ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪৮ রান করেন। এছাড়া আমির কালিম ১৬ ও জীশান সিদ্দিকি ১৪ রান করেন। ১৬ রানে ৪ উইকেট নেন শোয়েব খান।
অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে থান্ডার্স ৬.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৯ রান তুলে নেয়। ইনিংসের দ্বিতীয় ওভারে আদিত্য গুরুমুখী পরাগের প্রথম ৩টি বলে পরপর ছক্কা মারেন যতিন্দর। চতুর্থ বলে চার মারেন তিনি। পঞ্চম বলে ফের ছক্কা হাঁকান এবং ষষ্ঠ বলে ৪ মেরে ওভার শেষ করেন। সুতরাং, সেই ওভারে মোট ৩২ রান (৬, ৬, ৬, ৪, ৬, ৪) ওঠে।
যতিন্দর অপরাজিত ইনিংসে ২টি চার ও ৮টি ছক্কা মারেন। অপর ওপেনার কাশ্যপকুমার প্রজাপতি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৮ রান করে আউট হন। থান্ডার্স ২১ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে। স্বাভাবিকভাবেই এমন ধংসাত্মক ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যতিন্দর।
টি-২০ লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি করেন যতিন্দর। এই ফর্ম্যাটে ১২ বলে হাফ-সেঞ্চুরি করার যুগ্ম রেকর্ড রয়েছে ক্রিস গেইল, মহম্মদ ওয়াসিম ও মহম্মদ শেহজাদের নামে। টি-১০ লিগে ১৪ বলে হাফ-সেঞ্চুরি রয়েছে রহমানুল্লাহ গুরবাজের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল