৩৬ বছরের ওয়ানডে ইতিহাস পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ
তবে এই ম্যাচ খেলতে নেমে টসের পরই অন্যরকম এক রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। প্রায় ৩৬ বছরের ওয়ানডে ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচ একই একাদশ নিয়ে খেলতে নেমেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের তিন ম্যাচের পর এই সিরিজের দুই ম্যাচে একাদশে আসেনি কোনো পরিবর্তন।
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন ম্যাচের একাদশেই ছিলেন তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের জন্য তিন ম্যাচের সিরিজে একই একাদশ নিয়ে খেলতে নামা চতুর্থ ঘটনা ছিল সেটি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০৮, শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালের সিরিজে একই একাদশ নিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশ।
এবার সেসব ছাড়িয়ে টানা পাঁচ ম্যাচ একই একাদশ মাঠে নামালো টাইগাররা। বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচেও যদি একাদশে কোনো পরিবর্তন না আসে, তাহলে প্রথমবারের মতো পরপর দুই সিরিজে একই একাদশ খেলানোর কীর্তি গড়বে টাইগাররা।
এম/আর/এ
৩-২০-২০২২
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- ৪-২-৪ ফরমেশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
- ৯ম পে স্কেল: এপ্রিলে সরকারি কর্মচারীদের বড় কর্মসূচি