উইকেটকে শাস্তি দিল আইসিসি
যা নজর এড়ায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। ম্যাচ শেষ হওয়ার সপ্তাহ পেরোনোর আগেই সেই ম্যাচের পিচকে ‘গড়পড়তার নিচে’ হিসেবে উল্লেখ করেছে আইসিসি। শুধু তাই নয়, এই পিচকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
প্রথম দিনে ভারত ২৫২ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমে ৮৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা ১০৯ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত করে ৩০৩ রান। ৪৪৭ রানের লক্ষ্যে ২০৮ রান পর্যন্ত করতে পারে শ্রীলঙ্কা। ম্যাচ শেষ হয় তিন দিনে।
ব্যাটসম্যানদের জন্য কঠিন এই উইকেটেও অবশ্য শ্রেয়াস আইয়ার দুই ইনিংসে করেন ৯৩ ও ৬৭ রান। লঙ্কানদের হয়ে শেষ ইনিংসে ১০৭ রান করেন দিমুথ করুনারত্নে।
আইসিসির নিয়ম অনুযায়ী কোন মাঠের উইকেট গড় মানের নিচে হলে সেই ভেন্যুতে দেওয়া হয় এক ডিমেরিট পয়েন্ট। বাজে আউটফিল্ডের জন্যও আছে একটি করে ডিমেরিট পয়েন্ট। কোন ভেন্যুর উইকেট একদম আনফিট হলে দেওয়া হয় ৩ থেকে ৫ ডিমেরিট পয়েন্ট। পাঁচ বছরের যেকোনো ক্যাটাগরিতে সব মিলিয়ে ৫ ডিমেরিট পয়েন্ট পেলে মাঠটিকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন