নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে হারানোর আসল কারণ ফাঁস করলেন কার্তিক
এতদিন পরে ফের একবার সেই ইনিংসের স্মৃতিচারণায় ডুব দিলেন কার্তিক। ২০১৮ সালের ওই ফাইনালে শেষ মুহূর্তে ব্যাট হাতে কার্তিকের পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের অন্যতম হাইলাইট। ম্যাচে কার্তিক ৮ বলে ২৯ রান করেছিলেন। তাঁর ইনিংস সাজানো ছিল দু'টি চার এবং তিনটি ছয়ে। ম্যাচের শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল পাঁচ রান। সৌম্য সরকারকে কভারের উপর দিয়ে ছয় মেরে ভারতের জয় নিশ্চিত করেন দীনেশ কার্তিক।
কার্যত অসম্ভব পরিস্থিতিতে থেকে ম্যাচ জেতানোর পূর্বে ব্যাট নামার আগে কী চলছিল কার্তিকের। এই বিষয়ে কথা বলকে গিয়ে তিনি জানান, 'আমি ব্যাট করতে নামার জন্য মুখিয়ে থাকলেও, ম্যাচে খুব দেরিতে আমার সুযোগ আসে। যখন ব্যাট করতে নামি তখন দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩৪ রান। এই অবস্থায় ব্যাটার হিসেবে আপনার একমাত্র ভাবনা কটা বাউন্ডারি আমি মারতে পারব। এটাই সেদিন আমি ভাবছিলাম। কিছু শটের ক্ষেত্রে ভাগ্যও আমাকে সাহায্য করেছিল বটে। তারপরে যেমনটা বলা হয়, বাকিটা আজ ইতিহাস।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন