ব্যাটিং নয় বোলিংয়ে চমক দেখালেন আশরাফুল গড়লেন নতুন ইতিহাস
আগের ম্যাচেই ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সৌম্য। তবে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবার ব্যর্থ হলেন অভিজ্ঞ এ ক্রিকেটার।
ইনিংসের তৃতীয় ওভারেই আবু হায়দার রনির বলে মাত্র এক রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। সৌম্যও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ২৫ রানের মাথায় রনির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন ১২ বলে ৭ রান করা সৌম্য।
মোহামেডানে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হাফিজ। অথচ সেই হাফিজ সেট হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি। নিজের ইনিংস বড় করতে না পারলেও তৃতীয় উইকেট জুটিতে রনি তালুকদারের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন হাফিজ। এ সময়টায় অর্ধশতক পূর্ণ করেন রনি।
এ দু’জনের জুটি ভাঙেন ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ ক্রিকেটার আশরাফুল। ২৮ রান করা হাফিজকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আশরাফুল। নিজের দ্বিতীয় শিকারটি পান বেশ কিছুক্ষণ পর। এ যাত্রায়অর্ধশতক হাঁকানো রনি তালুকদারকে (৫৮) বোল্ড করেন আশরাফুল।
ম্যাচে আশরাফুল নিজের তৃতীয় উইকেট তুলে নেন সোহরাওয়ার্দী শুভকে সাজঘরে ফিরিয়ে। মোহামেডানের বিপর্যয় যখন সামাল দিচ্ছিলেন শুভ, তাঁকে আউট করে দলটির বিপর্যয় আরও বাড়ান আশরাফুল। পরের ওভা্রে বোলিং করতে এসে শুভাগতকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন আশরাফুল।
জাহিদুজ্জামানের সঙ্গে ইয়াসিন মিশু কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তা থামান আশরাফুল। দলীয় ১৫১ রানে মিশুকে আউট করে প্রথমবারে মতো লিস্ট এ ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করেন অভিজ্ঞ এ ক্রিকেটার। ফলে কোটার ১০ ওভার শেষে ২ মেডেনসহ ২৩ রান খরচায় নামের পাশে ক্যারিয়ার সেরা ৫ উইকেট প্রাপ্তি যোগ করেন আশরাফিল
আশরাফুলের পাঁচ উইকেটের পরও শেষদিকে জাহিদ-উজ-জামানের অপরাজিত ৪১ রানের সুবাধে ২০৬ রানেই শেষ হয় মোহামেডানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল