উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের একাদশে বড় ধাক্কা
দলটির তারকা অলরাউন্ডার মইন আলির এবারের আসরের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। এখনও ভারতে যাওয়ার প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র হাতে পাননি মইন। অথচ ভিসা আবেদন করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ভারতীয় হাই কমিশনে কাগজপত্র জমা দিয়েছিলেন তিনি।
তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়ম থাকায়, আইপিএলের প্রথম ম্যাচ খেলার জন্য বুধবারের মধ্যে ভারতের মুম্বাইয়ে পৌঁছাতে হবে মইনকে। কিন্তু ভিসা না পাওয়ার কারণে সেটি এখন সম্ভব নয়। তাই চেন্নাই ফ্র্যাঞ্চাইজিও প্রথম ম্যাচে মইনকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে।
সেক্ষেত্রে রুতুরাজ গাইকদের সঙ্গে ইনিংস সূচনা করতে আইপিএল অভিষেক হয়ে যেতে পারে নিউজিল্যান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়ের। ব্যাটিংয়ের শূন্যস্থান পূরণ হলেও, কলকাতার বাঁহাতিসমৃদ্ধ টপঅর্ডারের বিপক্ষে মইনের কার্যকরী অফস্পিনের অভাব ঠিকই অনুভব করবে চেন্নাই।
এবারের আইপিএলের মেগা নিলামের আগেই মইনকে রিটেইন করেছিল গত আসরের চ্যাম্পিয়নরা। চেন্নাইকে চতুর্থ শিরোপা জেতানোর পথে দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৩৫৭ রান করেছিলেন মইন, তাও ১৩৭.৩০ স্ট্রাইকরেটে। যেখানে ছিল আসরের পঞ্চম সর্বোচ্চ ১৯টি ছক্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল