তাসকিনের জায়গায় আইপিএলে সুযোগ পেয়ে যা বললেন মুজারাবানি
এরই ফলে দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ের কোনো খেলোয়াড় আইপিএল খেলতে যাচ্ছে। জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে আইপিএলে মুজারাবানিকে দলে নেওয়া নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে উডের বিকল্প না পাওয়ায় লখনৌ দলের সঙ্গে তার থাকাটা অনেকটা নিশ্চিত।
এর আগে সর্বশেষ ব্রেন্ডন টেইলর জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে খেলেছিলেন আইপিএলে। জিম্বাবুয়েতে ভারতীয় অ্যাম্বাসেডর টুইটারে নিশ্চিত করেছে সেটি। অ্যাম্বাসেডর নিজে দেখা করেছেন মুজারাবানির সঙ্গে। টুইটে নিশ্চিত করা হয়েছে শিগগিরই ভারতের যাচ্ছেন মুজারাবানি। আর সেটা আইপিএলের দল লখনৌতে যোগ দিতেই।
এদিকে প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়ে মুজারাবানি এক টুইটবার্তায় বলেন, প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ করে দেওয়ার জন্য লখনৌ সুপার জায়ান্টের প্রতি কৃতজ্ঞতা। এটা আমার শৈশবের স্বপ্ন ছিল। এখন আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে। বিশ্বের সেরা ক্রিকেট লিগে খেলার জন্য তর সইছে না।
জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুজারাবানি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭.৯৯ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ২৫। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ ম্যাচে ৪৪ উইকেট তার। কিছুদিন আগে পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন মুজারাবানি। সেখানে চার ম্যাচ খেলে ৮.০৬ ইকোনমি রেটে পাঁচ উইকেট নিয়েছেন মুজারাবানি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন