এক নজরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে কে কি পুরস্কার পেল
১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ও লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের খুব কাছে পৌছে যায় বাংলাদেশ। শেষ কাজটা করে দেন সাকিব ও তামিম। তামিম ৮২ বলে ৮৭ রান আর সাকিব ২০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। এর আগে লিটন ৫৭ বলে ৪৮ রান করেন।
প্রথম ওভারে ব্যাট থেকে কোনো রান না আসলেই ওয়াইড থেকে আসে ১ রান। কিন্তু তার পরের ওভার থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কুইন্টন ডি কক ও মালান। তবে মিরাজের দ্বিতীয় ওভারে রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ডি কক। তিনি করেন ৮ বলে ১২ রান। এর পর তাসকিন তার তৃতীয় ওভারে এসে ভেরেইন্নের স্টাম্প উড়িয়ে দেন। তিনি করেন ১৬ বলে ৯ রান।
ভয়ংকর হয়ে ওঠা মালানকে ফেরান তাসকিন। ৫৬ বলে ৩৬ রান করে কিপার হাতে ধরা পড়েন তিনি। এরপর সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি করেন ১১ বলে ২ রান। শরিফুলের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ভন ডার ডুসেন। তিনি করেন ১০ বলে ৪ রান। তাসকিনের বলে মুশফিকের গ্লাভসে ধরা পড়েন ডোয়াইন প্রিটোরিয়াস। তিনি করেন ২৯ বলে ২০ রান।
তাসকিন ৯ ওভারে ৩৫ রান খরচ করে নিয়েছেন ৫ উইকেট শিকার করেছেন। সাকিব ৯ ওভারে ২৪ রান দিয়ে নেন দুই উইকেট। শরিফুল ও মিরাজ নেন ১টি করে উইকেট। আর একটি রান আউট হয়েছে।
বল হাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাসকিনের মোট উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৮টি। এই ৮ উইকেট নিয়ে তাসকিন আহমেদ নির্বাচিত হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ও। একই সাথে ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে দক্ষিণ আফ্রিকা থেকে সুখময় স্মৃতিই অর্জন করল ডানহাতি এই পেসার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল