দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ে টাইগারদের বিশাল অংকের পুরস্কার ঘোষণা করলো বিসিবি
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তাৎক্ষণিক দলের সদস্যদের তিন কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি।
তিনি বলেন, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়েরা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’
বিসিবি সভাপতি মোবাইল ফোনের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টিভিতে বসে বাংলাদেশের জয় উপভোগ করেছেন জানালেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি সাহেব (নাজমুল হাসান পাপন) পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে হেরে অবশ্য সিরিজ সমতা হয়েছিল। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের আগুনঝড়া বোলিংয়ে ১৫৪ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তাসকিন মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট নেন। পরে তামিম ইকবালের অপরাজিত ৮৭ রানের কল্যাণে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটা অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল