আইপিএল হাতছাড়া তাসকিনের সিরিজ শেষে যা বলে শান্তনা দিলেন তামিম
আর আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরের ম্যাচেই ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সটা করলেন এ ডানহাতি পেসার। প্রোটিয়া ব্যাটিং লাইনআপে আগুন ধরিয়ে মাত্র ৩৫ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট। যার সুবাদে ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতেছেন ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার।
এই জোড়া পুরস্কারকেই তাসকিনের আইপিএল হিসেবে মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। এ বিষয়ে একমত হয়েছেন তাসকিন নিজেও। দেশের হয়ে ম্যাচ জেতানোর আনন্দ, অনুপ্রেরণা আর কিছুতে হতে পারে না জানিয়ে তাসকিনকে বাহ্বা দেন টাইগার অধিনায়ক।
বুধবার রাতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যখন ও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি ট্রফি পেলো, পুরস্কার বিতরণীতে ওকে বলেছিলাম, ‘দিস ইজ ইওর আইপিএল (এটি তোমার আইপিএল)। এটি আইপিএলের চেয়ে বড়।’ সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।’
তামিম আরও বলেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার কিছু আর হতে পারে না। আমি জানি, তাসকিন দারুণ একটা সুযোগ পেয়েছিল আইপিএল খেলার। ও তরুণ, আসলে কাজটা কঠিন (আইপিএল উপেক্ষা করা)। আপনি এরকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু সে এখন ঠিক আছে। সে খুশি যে দেশের হয়ে খেলছে এবং ভালো করছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল