সাকিবের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত
নানা নাটকীয়তা শেষে দক্ষিণ আফ্রিকা সফরের শেষ মুহূর্তে যোগ দেন সাকিব। প্রোটিয়াদের মাটিতে তাদের বিপক্ষে এর আগে কোনো ফরম্যাটেই জয় না পাওয়া বাংলাদেশ তার অলরাউন্ড নৈপুণ্যের দিনে ইতিহাস গড়ে ৩৮ রানে ম্যাচ জিতে নেয় প্রথম ওয়ানডেতে।
দ্বিতীয় ওয়ানডেতে দল হেরেছে, তারপরই খবর দেশে সন্তান, মা-শাশুড়ি সহ পরিবারের অন্তত পাঁচ জন সদস্য হাসপাতালে ভর্তি। টিম ম্যানেজমেন্ট পূর্ণ স্বাধীনতা দেন, সাকিবও শুরুতে ফিরতে চেয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে নিজে সিদ্ধান্ত বদলে থেকে যান, সিরিজ জয়ে সাকিব ছিলেন বেশ মুখিয়ে। গতকাল সিরিজ নিশ্চিতের পর অধিনায়ক তামিম তাকে ধন্যবাদ দিয়ে পুরষ্কার বিতরণীতে এমনটাই জানান।
পরে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের নিশ্চিত করেন গতকাল স্থানীয় সময় রাত পৌনে ১০ টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেন সাকিব। সে হিসেবে বাংলাদেশ সময় আজ বিকেলে তার দেশে ফেরার কথা।
৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাকে পাওয়াটা মুশকিল হচ্ছে বলাই যায়। তবে টিটু বলছেন সাকিব টেস্ট সিরিজ খেলতেও মরিয়া, জিততেও চান। ফলে দেশে কন্ডিশন ভালো দেখলে অন্তত দ্বিতীয় টেস্টের আগে আবার ধরবেন দক্ষিণ আফ্রিকার বিমান।
টিটু বলেন,
‘যদি সব কিছু ঠিক থাকে…আপনারা সবাই জানেন এটা মেডিকেল কন্ডিশন। এজন্য কেউ আগে থেকে কিছু বলতেও পারছে না। যদি সব কিছু ঠিক থাকে, সাকিব বলেছে সে ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবে। যদি সম্ভব হয় তার পক্ষে তাহলে সে জয়েন করবে (প্রথম টেস্টে)।’
‘তারপরও যদি না হয় তাহলে দ্বিতীয় টেস্টের জন্য চেষ্টা করবে। আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি, সাকিব খুব করে চেষ্টা করছে টেস্ট সিরিজটাও খেলার। সে খেলতে চায়। আমরা সিরিজ জয়লাভ করলাম তাঁকে নিয়ে। টেস্টেও আমরা চাচ্ছি জয়লাভ করার জন্য। সাকিবও জিততে চায়। এজন্য সাকিব ফিরে এসে খেলতে আগ্রহী যদি সবকিছু ঠিক থাকে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল