বিশ্বকাপ বাছাই: শেষ হলো চিলি ও ব্রাজিলের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো নিয়ন্ত্রন ছিল স্বাগতিকদের হাতেই। ম্যাচে ব্রাজিল কোচ তিতে একাদশ সাজান ভিনিসিয়াস, নেইমার এবং অ্যান্থনিকে নিয়ে। আর আক্রমন ভাগের এই তিন তারকা কাঁপিয়ে দিয়েছে চিলিয়ানদের দুর্গ।
ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার দেওয়া ব্রাজিলকে ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় প্রথম গোলের জন্য। নেইমারকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল এবং সেখান থেকে নেইমারই গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।
এই গোলের রেশ না কাটতেই দ্বিতীয় গোলটি পায় তিতের দল। দুই মিনিট পরই অ্যান্থনির অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন ভিনিসিয়াস জুনিযর। বিরতি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল।
বিরতির পরপরই একটি গোল পরিশোধ করেছিল ভিদাল। কিন্তু সেই গোলটি বাতিল হয়ে যায় ভিডিও প্রযুক্তির মাধ্যমে।
ম্যাচের ৫৭তম মিনিটে অবিশ্বাস্য এক মিস করেন লুকাস পাকুয়েতা। একটি আক্রমন থেকে শেষ মুহূর্তে বল আসে অ্যান্থনির পায়ে এবং অ্যান্থনি বলটি চিলির গোলকিপারকে বোকা বানিয়ে পোস্টে ঠেলে দেন যেখানে দৌড়ে আসছিলেন পাকুয়েতা। মাত্র এক হাত দুরত্ব থেকে তিনি এই বল জালে পাঠাতে পারেননি। পেছন থেকে চিলির এরকজন প্লেয়ার বলটি ক্লিয়ার করেন।
ম্যাচের ৬৮তম মিনিটে দারুণ একটি প্রচেষ্টা ছিল অ্যান্থনির। ডি বক্সের বাইরে থেকে চিলিয়ান গোলকিপার ব্রাভোকে এগিয়ে আসতে থেকে তার উপর দিয়ে বল তুলে দিয়েছিলেন অ্যান্থনি। কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে ব্রাভো এগিয়ে গিয়ে আবার অ্যান্থনিকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে সহজেই গোল করেন কুটিনহো, ফলে ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে।
এরপর ম্যাচে কয়েকটা পরিবর্তন আনেন ব্রাজিল কোচ তিতে। গুইমারেস, রিচার্লিসন, মার্তিনেল্লিরা মাঠে নামেন। আর বদলি হয়ে নেমে হালী পূর্ণ করেন রিচার্লিসন। নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ে দারুণ এক গোল করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন এভারটনের এই স্ট্রাইকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল