বাঁচা মরার লড়াই: শেষ হলো পর্তুগাল ও তুরস্ক’র মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
প্লে-অফ সেমি-ফাইনালে বৃহস্পতিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল। ওতাভিও ও দিয়োগো জোতার গোলে পর্তুগাল এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান বুরাক ইলমাজ। পরে তিনিই মিস করেন পেনাল্টি। যোগ করা সময়ে স্বাগতিকদের তৃতীয় গোলটি করেন মাথেউস নুনেজ।
আগামী মঙ্গলবার প্লে-অফ ফাইনালে নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচের জয়ী দল পাবে কাতারের টিকেট।
ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ডি-বক্সের বাইরে থেকে বের্নার্দো সিলভার শট পোষ্টে লেগে ফেরার পর দুরূহ কোণ থেকে বল জালে পাঠান ওতাভিও।
৪২তম মিনিটে পরের গোলেও অবদান রাখেন ওতাভিও। তার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল ফরোয়ার্ড জটা। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো একটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন জটা। ৬৫তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে গোলটি করেন ইলমাজ।
৭৫তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান ওতাভিও। কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ইলমাজের সেই পেনাল্টি মিস। স্পট কিক উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। তুরস্কের ইনেস উনাল ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন নুনেজ। রাফায়েল লিয়াওয়ের থ্রু বল ধরে গোলটি করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল