বিশ্বকাপ: শেষ হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
এবারের বিশ্বকাপের প্রাথমিক পর্বে খেলা সবকটি ম্যাচ জেতা অস্ট্রেলিয়া আগেই নিশ্চিত করেছে সেমি-ফাইনাল। বিপরীতে পরাজয় দিয়েই বিশ্বকাপ অভিযান শেষ হল নিগার সুলতানার দলের।
মেয়েদের বিশ্বকাপে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শুক্রবার নিগার সুলতানাদের মুখোমুখি অস্ট্রেলিয়া। তবে ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টির দাপট। সময় গড়িয়েছে, বৃষ্টির আনাগোনা কাটিয়ে সূর্যের আলোয় আলোকিত হয়েছে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ। কিন্তু ভারী বাতাস আর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হয়নি ঠিক সময়ে। ইনিংসের দৈর্ঘ্য কমে আসলো ৪৩ ওভারে।
টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ ১৩৫ রান। সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস আসে লতা মন্ডলের ব্যাট থেকে। ওপেনার শারমিন আক্তার করেন ২৪ রান। আরেক ওপেনার মুর্শিদা খাতুন আউট হয়েছেন ব্যক্তিগত ১২ রানে।
রুমানা আহমেদ খেলেন ১৫ রানের ইনিংস। সমান ১৫ রানে অপরাজিত থাকেন সালমা খাতুন। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ফারজানা হক (৮) ও অধিনায়ক নিগার সুলতানা (৭)।
লক্ষ্য তাড়ায় নেমে ২৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। সালমা খাতুন দেখালেন স্পিন জাদু। একে একে সালমার শিকারে পরিণত হন অ্যালিসা হিলি (১৫), রাচেল হেইনেস (৭)। অধিনায়ক মেগ ল্যানিংকে প্যাভিলিয়নে ফেরান শূন্য হাতে।
দলীয় ৪১ রানে অস্ট্রেলিয়া হারায় ৪র্থ উইকেট। নিজের প্রথম ওভারেই সাফল্য পান নাহিদা আক্তার। ৩ রান করা তাহলিয়া ম্যাকগ্রাকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। অ্যাশলেঘ গার্ডনারকে (১৩) ফিরিয়ে লেগ স্পিনার রুমানা আহমেদ ছুঁয়েছেন মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে ৫০ উইকেট দখলের কীর্তি গড়েন রুমানা।
শেষপর্যন্ত ৬৬ রানে বেথ মুনি ও ২৬ রানে আনাবেল সাদারল্যান্ড অপরাজিত থেকে দলকে জিতিয়ে আসেন। ৩২.১ ওভারেই লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে।
সংক্ষিপ্ত স্কোরঃবাংলাদেশঃ ১৩৫/৬ (৪৩ ওভার) মুর্শিদা ১২, শারমিন ২৪, ফারজানা ৮, নিগার ৭, রুমানা ১৫, লতা ৩৩, সালমা ১৫*, নাহিদা ৩*; জোনাসেন ২/১৩, গার্ডনার ২/২৩, সাদারল্যান্ড ১/২২, মেগান ১/২৫ অস্ট্রেলিয়াঃ ১৩৬/৫ (৩২.১ ওভার) অ্যালিসা ১৫, হেইনেস ৭, ল্যানিং ০, তাহলিয়া ৩, গার্ডনার ১৩, মুনি ৬৬*, সাদারল্যান্ড ২৬* সালমা ৩/২৩, নাহিদা ১/৩৩, রুমানা ১/৩৫
ফলাফলঃ অস্ট্রেলিয়া নারী দল ৫ উইকেটে জয়ীম্যাচ সেরাঃ বেথ মুনি (অস্ট্রেলিয়া)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন