সবার মধ্যে মুস্তাফিজই সবচেয়ে কঠিন কাজটা করে : তামিম
ওয়ানডে অধিনায়ক তামিম মনে করেন, বাংলাদেশ দলের বোলারদের মধ্যে মুস্তাফিজই সবচেয়ে কঠিন কাজটি করেন। আর তা হল শুরুর পাওয়ারপ্লে এবং স্লগ ওভারে বোলিং করা।
এই দুই সময়ে ব্যাটারদের রান তোলার প্রবণতা থাকে বেশি। উইকেট শিকারের সম্ভাবনা বেশি থাকে মাঝখানের ওভারগুলোতে, যখন মুস্তাফিজ বোলিংয়ের সুযোগ পান না বললেই চলে। তাই উইকেট না পেলেও কিংবা ইকোনমি রেট সন্তোষজনক না হলেও মুস্তাফিজের পারফরম্যান্স খারাপ হয়েছে- এমনটি মানতে নারাজ তামিম।
তিনি বলেন, ‘সবাই এটাই চিন্তা করছে যে মুস্তাফিজ কোনো উইকেট পায়নি। একটা জিনিস সবার বুঝতে হবে- সব বোলারের মধ্যে মুস্তাফিজই সবচেয়ে কঠিন কাজটা করে। সে শুরুতে বল করে, ডেথ ওভারে বল করে।’
শুধু মুস্তাফিজ নন, তামিমের এই যুক্তি প্রযোজ্য আরেক পেসার শরিফুল ইসলামের ক্ষেত্রেও। তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনেও বলেছি- মুস্তাফিজকে যদি মাঝখানে বল করাই তখন দেখবেন খুবই ইকোনমিক্যাল বল করছে। সে বল হাতে সবচেয়ে কঠিন কাজটা করে। শরিফুলের ক্ষেত্রেও ঠিক তাই। প্রথম ও শেষ ম্যাচে সে দুর্দান্ত ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন