অবিশ্বাস্য: হতবাক পুরো ক্রিকেট বিশ্ব, মাত্র ১১ বলে T20 ম্যাচ জয়
জিসিসি ওমেনস টি-২০ চ্যাম্পিয়নশিপের ১১তম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহি মুখোমুখি হয় সৌদি আরবের। সেই ম্যাচেই সৌদিকে ১০৯ বল বাকি থাকতে ১০ উইকেটের বিশাল ব্যাবধানে পরাজিত করে আমিরশাহি।
টস জিতে আমিরশাহি শুরুতে ব্যাট করতে পাঠায় সৌদিকে। ১২.৩ ওভারে সৌদি মাত্র ২৫ রানে অল-আউট হয়ে যায়। তাদের ৬ জন ব্যাটার খাতাই খুলতে পারেননি। ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৬ রান করেন ক্যাপ্টেন শেরিল সেউসুনকর। ২৩ বলের ইনিংসে তিনি ১টি বাউন্ডারি মারেন। এছাড়া আমনা খান ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করে আউট হন। মাইরা খান করেন ২ রান। নাজবা আক্রম ও রিদা সায়েদা ১ রান করে যোগদান রাখেন। ১০ রান আসে অতিরিক্তর সুবাদে।
আমিরশাহির হয়ে হ্যাটট্রিক করেন ১৫ বছরের লাবণ্য কেনি, যিনি এই মুহূর্তে একজন দশম শ্রেণীর ছাত্রী। সব থেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। কেনি ২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এছাড়া ২ রানে ২ উইকেট নিয়েছেন সুরক্ষা কোট।
জবাবে ব্যাট করতে নেমে আমিরশাহি ১.৫ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ২৬ রান তুলে নেয়। লাবণ্য ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৭ রান করে নট-আউট থাকেন সামাইরা। ৭ রান আসে অতিরিক্ত হিসেবে। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হয়েছেন লাবণ্য।
এর আগে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ১৩ বলে ম্যাচ জিতেছিল কুয়েত। সেই রেকর্ডও ভেঙে দেয় আমিরশাহি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল