বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর চরম দু:সংবাদ পেল দক্ষিণ আফ্রিকা, নিষিদ্ধ হলো দলের তারকা ক্রিকেটার
গত ১৭ জানুয়ারি ডোপ টেস্টের জন্য হামজার নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনায় মিলেছে ফিউরোসেমাইডের উপস্থিতি। আইসিসির অ্যান্টি ডোপিং ধারায় যেসব উপাদান নিষিদ্ধ হিসেবে স্বীকৃত, ফিউরোসেমাইড তারই একটি।
আপাতত সাময়িক নিষেধাজ্ঞা পেলেও বড় শাস্তি পেতে হতে পারে হামজার। তার আগপর্যন্ত অপেক্ষা করতে হবে আইসিসির পূর্ণাঙ্গ রায়ের জন্য। সেই রায়ের আগপর্যন্ত অবশ্য নিষিদ্ধই থাকবেন হামজা, অংশ নিতে পারবেন না কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে।
২৬ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার হয়ে ৬টি টেস্ট ও ১টি ওয়ানডে খেলেছেন। সর্বশেষ টেস্ট খেলেছেন গত মাসে, নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে। হামজা স্বেচ্ছায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় তাকে স্কোয়াডে বিবেচনা করা হয়নি।
ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত ১২ টেস্ট ইনিংস খেলে একটি অর্ধশতক হাঁকিয়েছেন। ৭৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩টি শতক ও ২৬টি অর্ধশতক আছে তার।
হামজা তার বিরুদ্ধে আসা সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন। হামজার ডোপ টেস্টে পজিটিভ আসার বিষয়ে এখনও কার্যক্রম চলমান থাকায় এ নিয়ে আইসিসির কোনো মুখপাত্র এখন কোনো মন্তব্য করেননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল