বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে: মেসি
ম্যাচটি শুরুর আগে দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্টই বলেছিলেন, আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। স্কালোনির ইঙ্গিত ছিল, বিশ্বকাপের পরে জাতীয় দলকে বিদায় জানিয়ে দিতে পারেন মেসি। আর বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে কোনো ম্যাচ নেই তাদের।
তবে মেসি নিজে জানালেন ভিন্ন কথা। তিনি এখনও অবসর বা আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। এ ব্যাপারে ভাবার আগে সামনে যা আছে, তা নিয়েই চিন্তা করতে চান মেসি। তবে কাতার বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে বলে একটা আভাস দিয়েছেন তিনি।
শনিবারের জয়ের পর সংবাদমাধ্যমে মেসি বলেছেন, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। যা সামনে আছে তা নিয়েই ভাবি শুধু এবং সেটা এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’ তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাববো।
এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’ ক্লাব ফুটবলে খুব একটা ভালো সময় কাটছে না মেসির। এমনকি প্যারিস সেইন্ট জার্মেইর মাঠে দুয়োও শুনতে হয়েছে তাকে। তবে জাতীয় দলে ফিরতেই পেলেন পুরো ভিন্ন পরিবেশ।
খেলা শুরুর আগে থেকেই মেসি-মেসি স্লোগানে প্রকম্পিত হয়েছে লা বোম্বোনেরা স্টেডিয়াম। শুধু মেসিই নয়, পুরো দলকেই দারুণ উজ্জীবিত করেছেন দর্শকরা। এ বিষয়ে মেসি বলেন, ‘আমরা আগেই এমনটা আশা করছিলাম। আমরা আমাদের মানুষদের কাছ থেকে কোনো কম কিছু আশা করি। বিশেষ করে গত কয়েকদিনে দারুণ কিছু মুহূর্ত কাটানোর পর। আপনাকে এটি উপভোগ করতেই হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল