পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে চরম দু:সংবাদ পেল অস্ট্রেলিয়া
গত বছর কনুইয়ে চোট পেয়েছিলেন স্মিথ। তারপরও বেশ কয়েকটি সিরিজ খেলেছেন তিনি। সম্প্রতি পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলার সময় সেই চোটের ব্যথা আবার ফিরে এসেছে। টেস্ট সিরিজ সম্পূর্ণ খেললেও টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এই ডানহাতি ব্যাটারের।
স্মিথ নিজেই নিশ্চিত করেছেন তার ছিটকে যাওয়া প্রসঙ্গে। স্মিথ বলেন, “পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচগুলো খেলতে না পারা হতাশাজনক। আমি মেডিকেল স্টাফের সাথে কথা বলেছি এবং বুঝতে পেরেছি এখন একটু বিরতির প্রয়োজন।”
স্মিথকে এখন বিশ্রাম দেওয়ার ব্যাপারে একমত ক্রিকেট অস্ট্রেলিয়াও। আগামী দেড় বছরে অস্ট্রেলিয়ার অনেক ব্যস্ত সূচি আছে। সেই গুরুত্বপূর্ণ সময়গুলোও যেন স্মিথ মিস না করেন এইজন্য এখনই তাকে বিশ্রাম দিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য সময় দেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “আগামী দেড় বছরে অস্ট্রেলিয়ার অনেক খেলা আছে। কনুইয়ে এমন ব্যথা নিয়ে তাই স্মিথের উচিত টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে আসা।”
স্মিথের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে নিয়েছে লেগ-স্পিনার সোয়েপসনকে। একজন ব্যাটারের বদলি হিসেবে লেগ-স্পিনারকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বেইলি বলেন, “বদলি হিসেবে আমরা কোনো ব্যাটারকে নিইনি কারণ আমাদের মনে হয়েছে স্কোয়াডে ব্যাটারের বদলি হিসেবে খেলার মতো আরও ব্যাটার আছেন। সোয়েপসনকে নিয়েছি কারণ তাহলে বোলিং বিভাগে আমরা আরও বেশি অপশন পাবো। আর ওই ধরনের উইকেটে স্পিনাররা সাহায্যও পাবে।”
উল্লেখ্য, পাকিস্তান সফরে এখনো তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল