এমবাপ্পে ও হল্যান্ডকে নিজেদের পরিকল্পনার কথা জানালেন বার্সা সভাপতি লাপোর্তা
হল্যান্ডের সাথে বার্সেলোনা চুক্তি করতে চায়, সেটা পুরনো খবর। সম্প্রতি ফ্রান্সের সংবাদমাধ্যম এল ইকুইপ জানিয়েছে, এমবাপ্পেকে দলে টানার চেষ্টায় আছে স্প্যানিশ জায়ান্টরা। এজন্য রিয়াল মাদ্রিদের সাথে আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে লড়াই করতেও প্রস্তুত ক্লাবটি।
বাকিদের মতো লাপোর্তাও দুর্দান্ত খেলোয়াড়দের দলে চান। তবে ক্লাবের ভারসাম্যকে নষ্ট করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না তিনি। মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সা সভাপতি বলেন, ‘সবাই নিজেদের মতামত প্রকাশ করতে পারে। আমরা জানি, ফুটবল এরই একটা অংশ। বড় ক্লাবগুলো ভালো খেলোয়াড়দের প্রতি আগ্রহী।’
দলবদলের সব দায়িত্ব কারিগরি সচিব এবং ক্রীড়া ব্যবস্থাপনা বিভাগের ওপর দিয়ে রেখেছেন লাপোর্তা, ‘আমি যদি একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলি, তাহলে তার দাম বেড়ে যাবে। সেটা হোক এমবাপ্প কিংবা অন্য কেউ, আমি গুজব নিয়ে কথা বলতে চাই না। কারণ এটা ক্লাবের ক্ষতি করবে। স্কোয়াডকে উন্নত করার জন্য কারিগরি সচিব এবং ক্রীড়া ব্যবস্থাপনা বিভাগ আছে। তাদের মাধ্যমে যা হচ্ছে তা ভালো হচ্ছে। আমরা অনেক সন্তুষ্ট।’ ‘আমি এটা স্পষ্টভাবে বোঝাতে চাই যে আমরা সবকিছুর ওপর দলকে প্রাধান্য দেই। দলটাকে সত্যিকারের সিস্টেমের ওপর ভিত্তি করে গড়তে চাই। এমন একটি দল গড়তে চাই, যেটা অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়দের সাথে এটা যায়।’ বলেন লাপোর্তা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল