দারুন সুখবর : নারী আইপিএলের দল বাড়ছে
উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তিনটি দল অংশ নিলেও নারী আইপিএলে ছয়টি দল রাখার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটারদের অংশ নেওয়ার সম্ভাবনাও বাড়বে। ইতিপূর্বে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে জাহানারা আলম, সালমা খাতুনের মত তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছেন।
বর্তমানে যেসব ফ্র্যাঞ্চাইজি আইপিএলে কাজ করছে, তাদেরই প্রস্তাব করা হবে নারী আইপিএলে দল কেনার জন্য। তাদের বাইরে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে প্রস্তাব দেওয়ার ভাবনাও রয়েছে। উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ এবারও অনুষ্ঠিত হবে আইপিএলের প্লে-অফের সময়টাতে। তিন দলের অংশগ্রহণে এতে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে আগামী বছর থেকে নারীদের আইপিএলের জন্য আলাদা সময় বের করতে চায় বিসিসিআই। ক্রিকবাজকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘ছেলেদের আইপিএল চলার সময় এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না।’নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের দাবি দীর্ঘদিনের।
ক্রমেই তা আলোর মুখ দেখছে। এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) তিন দলকে নিয়ে নারীদের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে। এছাড়া নারীদের নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন