আইপিএল: এইমাত্র শেষ হলো চেন্নাই ও কলকাতার মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল
অবশেষে দুই মরশুম পরে মাঠে ফিরতে চলেছেন ভারতীয় দর্শকরা। গত দুই মরশুমে করোনার কারণে এমনটা সম্ভব হয়নি। দর্শকদের উপস্থিতিতে ম্যাচের আমেজটা আগের থেকে অনেক ভাল হবে বলেই আশা করা যায়।
অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে থাকায় এই ম্যাচে প্যাট কামিন্স বা অ্যারন ফিঞ্চ, দুই অজি তারকার কাউকেই পাবে না কেকেআর। এমনকী দলের তারকা ফাস্ট বোলার টিম সাউদিও প্রথম ম্যাচে নাইটদের হয়ে মাঠে নামতে পারছেন না। সুতরাং, আন্দ্রে রাসেল, শিবম মাভিদের উপর বোলিংয়ের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব থাকবে।
মইন আলি দেরি করে ভারতে আসায় তাঁর নিভৃতবাস এখনও শেষ হয়নি। ফলত এই ম্যাচে মাঠে নামতে পারবেন না ইংল্যান্ড তারকা। উপরন্তু, সিএসকের ইতিহাসে নিলামের সবথেকে দামি খেলোয়াড় দীপক চাহারও চোটের জন্য এই ম্যাচে নেই। তবে সম্ভবত এই ম্যাচেই নিজের আইপিএল অভিষেক ঘটাতে চলেছেন ডেভন কনওয়ে।
সাধারণত ওয়াংখেড়েতে খেলে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। পল্টনদের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড নিয়ে যত কম বলা যায় ততই ভাল। তাই স্বাভাবিকভাবেই ওয়াংখেড়েতেও নাইটদের রেকর্ড একেবারে হতশ্রী। নাগাড়ে বিগত আট ম্যাচে এই বিখ্যাত ময়দানে হেরেছে কেকেআর। ওয়াংখেড়েতে মোট ১১ ম্যাচে কেকেআর জিতেছে মাত্র একটি ম্যাচ।
আইপিএলের দুই চ্যাম্পিয়ন দল কেকেআর এবং সিএসকে একে অপরের বিরুদ্ধে ২৫ টি ম্যাচ খেলেছে। অতীতের রেকর্ডের বিচারে কিন্তু হলুদ জার্সিধারী ফ্রাঞ্চাইজিই অনেকটা এগিয়ে। ১৭ ম্যাচ জিতেছে তারা, সেখানে কেকেআরের খাতায় মাত্র আটটি জয়।
মহেন্দ্র সিং ধোনি যুগের অবসানের পর, চেন্নাই সুপার কিংসের দায়িত্ব নিয়ছেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় সিএসকে অধিনায়ক হিসাবে দলকে নেতৃত্ব দেবেন জাদেজা। অপরদিকে, নেতৃত্ব বদল হয়েছে কলকাতা নাইট রাইডার্সেরও। দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি অবশ্য এর আগেও দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন। দলের দুই নতুন অধিনায়ক কেমন পারফর্ম করেন, তার দিকে কিন্তু সকলের বিশেষ নজর থাকবে।
অবশেষে এসে গেল সময়। গত মরশুমের দুই ফাইনালিস্ট দল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএল ১৫-র মহারণ। চার বারের চ্যাম্পিয়ন সিএসকের বিরুদ্ধে দুই বারের চ্যাম্পিয়ন কেকেআরের এই ম্যাচ ঘিরে উত্তেজনা একেবারে চরমে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন