টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন নান্নু
দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্টে এখনও ড্রই করতে পারেনি বাংলাদেশ। ৬টি ম্যাচের মধ্যে সবকটিতেই হেরেছে টাইগাররা। এর মধ্যে ৫টি হারই ছিল ইনিংস ব্যবধানে। এ ছাড়া দেশের মাটিতে ৬ টেস্ট খেলে দুটি ম্যাচ ড্রয়ের কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ।
টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী নান্নু বলেছেন, ‘সামনে দুটি টেস্ট আছে। আমি আশা করছি পাঁচ দিনই আমরা খুব ভালো ক্রিকেট খেলবো। এটা করতে পারলে ইনশাআল্লাহ্ ভালো ফলাফল আসবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে কদিন আগেই ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। সেই টেস্ট জয়ই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে বিশ্বাস টাইগারদের প্রধান নির্বাচকের। আগের চেয়ে বাংলাদেশের ক্রিকেটাররা এখন অনেক অভিজ্ঞ বলেও মনে করেন তিনি।
নান্নুর ভাষ্য, ‘ওয়ানডেতে এটা বাংলাদেশের অন্যতম বড় সিরিজ জয়। নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ জেতা আরও বিরাট ব্যাপার। আমরা বিদেশের মাটিতে অনেক সংগ্রাম করছিলাম। নিউজিল্যান্ড সফর থেকে বিদেশের মাটিতে সাহস নিয়ে খেলা শুরু হয়েছে। আমাদের খেলোয়াড়রা এখন যথেষ্ট অভিজ্ঞ।’ টেস্টে প্রতিটি দিন ও প্রতিটি সেশনকেই গুরুত্বপূর্ণ মনে করেন নান্নু। দল হিসেবে ভালো করার মানসিকতা ধরে রাখলে দক্ষিণ আফ্রিকায় ভালো করা সম্ভব বলে বিশ্বাস তার। নান্নু বলেন, ‘টেস্ট ক্রিকেটে আগাম কিছু বলতে পারবেন না। প্রত্যেক দিন, প্রত্যেক সেশন গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখা খুব জরুরি। আমাদের দল যে মন মানসিকতা ও সাহস নিয়ে খেলছে, ইনশাআল্লাহ্।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি