ধোনির ব্যাটিং ঝড়, মাঠ জুড়ে ‘ধোনি ধোনি’ শব্দে মুখরিত স্টেডিয়াম
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের একাদশ ওভারে ব্যাট হাতে মাঠে নামলেন ধোনি। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাল ভারতের প্রাক্তন অধিনায়ককে। চেন্নাইয়ের নেতৃত্ব তুলে দিয়েছেন রবীন্দ্র জাডেজার হাতে। তবু ম্যাচের শুরু থেকেই আলোচনায় থাকলেন অধিনায়ক ধোনি। আইপিএলে ধোনির নেতৃত্বের বিভিন্ন স্মরণীয় ঘটনা উঠে এল আলোচনায়।
২০০৮ সালে প্রথম আইপিএলে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে কী ভাবে লক্ষীরতন শুক্লাকে আউট করে ছিলেন বা ২০১০ সালের ফাইনালে পোলার্ডকে আউট করার ঘটনা উঠে আসে আলোচনায়। এ দিন ব্যাট করতে নেমে দল যখন বিপদে সে সময় ডাগ আউটে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে।
এ দিন নম্বরে নেমে দলের ব্যাটিং বিপর্যয়ও রুখলেন ধোনি। চেন্নাই তখন মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে। অধিনায়ক জাডেজাকে নিয়ে ধরলেন দলের হাল। শুধু তাই নয়, কেকেআর-এর বোলিং আক্রমণ থেকে খানিকটা আগলেও রাখলেন অধিনায়ককে। করলেন দলের পক্ষে সর্বোচ্চ রান। খেললেন৩৮ বলে ৫০ রানের ইনিংস। মারলেন সাতটি চার এবং একটি ছয়।
ইনিংসের মাঝে মধ্যে দেখা গেল পুরনো ঝলকও। কে বলবে এখন আর নিয়মিত ক্রিকেট খেলেন না ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। ধোনির ব্যাট যতবার বলকে বাউন্ডারির বাইরে পাঠাল তত বার গর্জে উঠল স্টেডিয়াম। কথায় বলে পুরনো চাল ভাতে বারে। ধোনিই এই চেন্নাই দলের পুরনো চাল। তিনিই চেন্নাই ইনিংসের সেরা পারফরমার। এই ৪০ বছর বয়সেও। কারা যেন বলছেন নেতৃত্ব ছাড়া আসলে অবসরের গ্রহে পা রাখার প্রথম পদক্ষেপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল