ইংল্যান্ডের দেয়া বিশাল রানের টাগের্টে ব্যাট করছে বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর
টসে হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালই করেছিল বাংলাদেশের নারীরা। ২৬ রানের মধ্যেই ইংল্যান্ডের দুই উইকেট তুলে নেয় জাহানারা ও সালমা। তবে এরপর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ৬০ রানের জুটি করেন ট্যামি বিউমন্ট ও ন্যাট সাইভার। তাদের জুটি ভাঙ্গেন রিতু মনি।
এরপর আবারো সোফিয়া ডাঙ্কলিকে নিয়ে ৭২ রানের জুটি করেন সেই ন্যাট সাইভার। তাদের এই দুই বড় জুটিই ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়। শেষ দিনে ক্যাথরিন ব্রান্টের ২২ বলে ২৪ রানের ইনিংসের উপর ভর করে ইংল্যান্ড ২৩৪ রানের সংগ্রহ পায়।
বাংলাদেশের হয়ে দুইটি উইকেট পেয়েছেন সালমা খাতুন। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন চার বোলার। তারা হলেন- জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন এবং লতা মণ্ডল। এর আগে বাংলাদেশের বিপক্ষে টসে জয় লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট।
চলতি বিশ্বকাপে এটি বাংলাদেশ নারী দলের শেষ খেলা। মোট আট দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত চারটি দল সেমিফাইনালে খেলবে। ইংল্যান্ড ইতোমধ্যে ছয় খেলার মধ্যে ৩টি জয় আর ৩টি পরাজিত হয়েছে। তাদের প্রাপ্ত পয়েন্ট ৬। অন্যদিকে বাংলাদেশ ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট মাত্র ২।
বাংলাদেশের জয়টি এসেছিল পাকিস্তানের বিপক্ষে। পয়েন্ট তালিকায় ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট সমান। তবে রান রেটে ইংল্যান্ডের অবস্থান ভারতের উপরে। আজকের খেলায় যদি কোন কারণে বাংলাদেশের কাছে ইংল্যান্ড হেরে যায় এবং
আজকের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জিতে যায় তাহলে ভারতীয় নারী দল সেমিফাইনালে উঠে যাবে। আর যদি ইংল্যান্ড দল জিতে যায় তাহলে তারা সরাসরি সেমিফাইনালে খেলবে। এদিকে নারী বিশ্বকাপে সাত ম্যাচে সবকটিতে জয় নিয়ে সবার আগেই সেমি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল