শেষ ওভারের নো বলে ভারতের স্বপ্নভঙ্গ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এদিন ইনিংসের শেষ ওভারে দীপ্তি শর্মা বল করতে এসেছিলেন। শেষ ওভারে ৬ বলে ৭ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। দীপ্তি প্রথম বলে ১ রান দিয়েছিলেন। দ্বিতীয় বলে রান আউট হন তৃষা চেট্টি। তৃতীয় এবং চতুর্থ বলে আবার ১ করে ২ রান দেন।
পঞ্চম বলে ক্যাচ তোলেন মিগনান ডু’প্রীজ। ক্যাচ ধরে ফেলেছিলেন হরমনপ্রীত কাউর। আনন্দ, উচ্ছ্বাসে তখন আত্মহারা ভারতীয় শিবির। সকলে ধরেই নিয়েছিলেন, ভারতকে জয় আর আটকানো যাবে না। কিন্তু ঠিক সেই সময়ে ঘটে গেল টুইস্ট। দেখা গেল, দীপ্তি শর্মা নো-বল করে বসে রয়েছেন।
আধ ইঞ্চি পা বেরিয়ে গিয়েছে। আর এই নো-বলেই স্বপ্নভঙ্গ হল ভারতের। সেই বলে আউটের বদলে ১ রান পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতকে করতে হল অতিরিক্ত একটি বল। বাকি দু’বলে ১ করে রান নিয়ে বাকি ২ রান করে ম্যাচ পকেটে পুড়ে ফেলল প্রোটিয়ারা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল ভারত। ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে রোমাঞ্চকর লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকা নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান করে। ৩ উইকেটে ম্যাচ জিতে যায় তারা। সেই সঙ্গে সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায় ভারতের। গ্রুপ পর্ব থেকেই তারা ছিটকে গেল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল