অল্পের জন্য সৌম্যের সেই রেকর্ড ভাঙতে পারলেন না বিজয়
টস হেরে ব্যাটিংয়ে এসেই মারমুখী হন বিজয়। দলের সংগ্রহ ১৪০ ছুঁতেই সেঞ্চুরি পেয়ে যান তিনি। সেঞ্চুরি পেতে তিনি খরচ করেন ৭৬টি বল। বাউন্ডারি থেকেই আসে তার ৭৬ রান। সেঞ্চুরির পর আরও আগ্রাসী হয়ে ওঠেন বিজয়। ১২০ বলে ব্যক্তিগত ১৫০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন।
লিস্ট এ ক্যারিয়ারে নিজের প্রথম দ্বিশতকের দিকে ছুটেছিলেন দ্রুতগতিতে। কিন্তু রেকর্ড গড়া হলো না তার। আসাদুজ্জামান পায়েলের করা খাটো লেন্থের বলটি নিচু হয়ে বিজয়ের প্যাডে লাগে। আবেদন তুললেই ফিল্ড আম্পায়ার আঙুল তুলে নেন। ‘প্লাম্ব’ এলবিডব্লিউ হয়ে ১৮৪ রানে থামে বিজয়ের ইনিংস।
১৪২ বলে ১৮ বাউন্ডারি আর ৮ ছক্কায় ১৮৪ রান করেছেন, যা তার লিস্ট এ ক্যারিয়ারসেরা ইনিংস। আক্ষেপে পুড়তেই পারেন ডানহাতি ব্যাটার বিজয়। ১৬ রান করে দ্বিশত পূরণের পর রেকর্ড ভাঙতে বিজয়ের দরকার ছিল আর মাত্র ৯ রান। কারণ লিস্ট ‘এ’তে বাংলাদেশের ব্যাটারদের ব্যক্তিগত সর্বোচ্চের রেকর্ড জাতীয় দলের আরেক ওপেনার সৌম্য সরকারের।
২০১৯ বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির দেওয়া ৩১৮ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই ৩১২ রান তুলেছিল আবাহনী।২০৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেন সৌম্য। বাংলাদেশের হয়ে প্রথম কোনো ব্যাটারের দ্বিশতক ছিল সেটি। সৌম্যের সেই রেকর্ড ভাঙতে পারলেন না বিজয়। সেটিই একমাত্র হয়ে আছে বাংলাদেশের ইতিহাসে।
২০১৭ সালে রকিবুলের রেকর্ডটিও ভাঙতে পারেননি বিজয়। মোহামেডান ও আবাহনীর ম্যাচে রকিবুল করেন ১৯০ রান। রোববারের ম্যাচে বিজয়ের ১৮৪ রানের ইনিংসের কারণে শাইনপুকুরের বিপক্ষে ৫ উইকেটে ৩৮৮ রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল