চার ছক্কার ফুলঝুড়ির পর অল্পের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারলেন না এনামুল হক বিজয়
২৭ বলে হাফ সেঞ্চুরি করা নাসিরের ৬১ রানের সুবাদে ৩৮৮ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে সিকান্দার রাজার ৯৮ রানের ইনিংসের পরও হারতে হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। মাহিদুল ইসলাম অঙ্কনের দলকে ১১১ রানে হারিয়ে প্রাইম ব্যাংক।
জয়ের জন্য ৩৮৯ রানের বড় লক্ষ্য তাড়ায় মাত্র ৪২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় শাইনপুকুর। যুব বিশ্বকাপ জয়ী স্পিনার রাকিবুল হাসানের স্পিন ভেলকিতে বড় ইনিংস খেলতে পারেননি অভিষেক মিত্র এবং তাসামুল হক। এরপর অবশ্য অঙ্কন এবং রাজা মিলে দলকে টেনে তোলার চেষ্টা করেন।
যদিও শাইনপুকুরের অধিনায়ককে ইনিংস বড় করতে দেননি রেজাউর রহমান রাজা। ডানহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে ২৭ রানে ফিরেছেন অঙ্কন। অধিনায়ক ফিরলেও রাজাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন সাজ্জাদুল হক রিপন। জিম্বাবুয়ের রাজার সঙ্গে গড়েন ১১৮ রানের জুটি।
৫৪ বলে হাফ সেঞ্চুরি করা সাজ্জাদুল ফিরলে ভাঙে তাদের দুজনের এই জুটি। সাজ্জদুলের বিদায়ের পর সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছেন ৫৪ বলে হাফ সেঞ্চুরি তোলা রাজা। শেখ মেহেদির বলে তারই হাতে ক্যাচ দিয়ে ৯৮ রানে ফিরেছেন রাজা।
শেষ দিকে রাহাতুল ফেরদৌসের ২৮ রান কেবল শাইনপুকুরের হারের ব্যবধান কমিয়েছে। ৮ উইকেটে ২৭৭ রানে থামে শাইনপুকুর। ১১১ রানের জয়ের দিনে প্রাইম ব্যাংকের হয়ে চারটি উইকেট নিয়েছেন রাকিবুল। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মেহেদি, মনির হোসেন, অলক কাপালি এবং রাজা।
এর আগে এনামুলের ১৮৪, নাসিরের ৬১ এবং শাহাদাত হোসেন দিপুর ৪৭ রানের সুবাদে ৩৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শাইনপুকুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আসাদউজ্জামান পায়েল এবং রাজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল