মুস্তাফিজ কে ছাড়াই দলের দুর্দান্ত পারফরম্যান্স
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে টিম হোটেল থেকে দলের জন্য দারুণ এক জয়ের দেখা পান তিনি। প্রথমে ব্যাট করে মুম্বাই ১৭৭ রান করে। ছয় উইকেট হারলেও, ১০ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে দিল্লি।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে শুধুমাত্র পৃথ্বী শ ছাড়া উপরের দিকে রান করতে সক্ষম হন। ডানহাতি ওপেনার ২৪ বলে ৩৮ রান করেন। টিম সেফার্ট ১৪ বলে ২১, মনদীপ সিং ১ বলে ০, রিশওয়া পান্ত ২ বলে ১ এবং রভম্যান পাওয়েল ২ বলে ০ রান করেন।
ফলস্বরূপ, দিল্লি ৯.২ ওভারে মাত্র ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। শার্দুল ঠাকুরের ১১ বলে ২২ রানের ইনিংস রান রেট কিছুটা ঠিক রেখেছিল। দলের স্কোর ১০৪ রানে ফেরেন তিনিও। এরপর শেষ ৪০ বলে আরও ৭৮ রান প্রয়োজন দিল্লির।
যা কি না মাত্র ৩০ বলেই করে ফেলেছে অক্ষর-ললিত জুটি। ষষ্ঠ উইকেট পতনের পর অক্ষর উইকেটে আসতেই জ্বলে ওঠেন শুরুতে রয়েসয়ে খেলতে থাকা ললিত। শেষ পর্যন্ত ললিত ৩৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৮ এবং অক্ষর ২ চার ও ৩ ছয়ের মারে ১৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬৭ রান যোগ করেন রোহিত ও ইশান। কুলদ্বীপ যাদবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হওয়ার আগে ৩২ বলে ৪ চার ও ২ ছয়ের মারে ৪১ রান করেন মুম্বাই অধিনায়ক।
এরপর বাকি ইনিংস যেনো একাই টেনে নেন ইশান। মাঝে আনমোলপ্রিত সিং ৯ বলে ৮, তিলক ভার্মা ১৫ বলে ২২, কাইরন পোলার্ড ৬ বলে ৩ ও টিম ডেভিড করেন ৮ বলে ১২ রান। আরেক বিদেশি ড্যানিয়েল স্যামস ২ বল খেলে এক ছয়ের মারে করেন ৭ রান।
অন্যদিকে শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৪৮ বলে ১১ চার ও ২ ছয়ের মারে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইশান কিশান। এটি তার আইপিএল ক্যারিয়ারের ১১তম ফিফটি।
ইশানের তাণ্ডবের দিন ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ। এছাড়া খলিল আহমেদের শিকার ২ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান