আবারও তাসকিনকে নিয়ে মন্তব্য করে আলোচনা জন্ম দিলেন মাশরাফি
নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার ও প্রথমবার সিরিজ সেরা। বিদেশের মাটিতে বাংলাদেশি পেসার সিরিজ সেরা হয়েছে! এটা প্রশংসারই দাবিদার।
ডাক পেয়েছেন আইপিএল থেকেও। তবে সবার পরামর্শে আপাতত ভারতীয় টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, আগামী ৩১ মার্চ থেকে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। দেশের জন্য খেলতে চান তাসকিন। জানিয়েছেন, আগে দেশ, তারপর বাকি সব। মোটকথা, এই মুহূর্তে ক্যারিয়ারে নিজের সেরা সময়ে আছেন ঢাকা এক্সপ্রেস।
তাইতো তাসকিনকে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলে আসার পরই তারকাখ্যাতি পেয়ে যান তাসকিন। এরপর আবার হারিয়েও যান। অনেকেই তার শেষও বলে দিয়েছিল। সেই তাসকিন আবার ফিরে এসেছে এবং বেশ ভালোভাবেই।
রবিবার (২৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, ‘তাসকিন তার পরিশ্রমের ফল পাচ্ছে। করোনার সময় কঠোর পরিশ্রম করেছিল, এখন ফল পাচ্ছে। এখন ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। এখন ও নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করবে, তাসকিন আসলে অন্যরকম পরিবেশ কাজ করবে। মিডিয়া ও মানুষজন তার পেছনে থাকবে।’
তিনি বলেন, ‘মাটিতে পা রেখে এগুলো নিয়ন্ত্রণ করা, ঠিক কাজগুলো নিয়মিত করে যাওয়া। আর তার কাজ যে শুধু মাঠে, এটা সবসময় অনুধাবন করা, আমি নিশ্চিত ও করবে। ক্যারিয়ারের শুরুতে ৫ উইকেট পাওয়া ওর সেটব্যাক ছিল এবং এরপর আবার ঘুরে দাঁড়ানো। আমি আশা করি ও বিষয়টা অনুধাবন করেছে।’
মাশরাফি বিশ্বাস করেন তাসকিন এবার আর হারিয়ে যাবেন না। দেশসেরা এই অধিনায়ক বলেন, ‘তাসকিন যখন পরিশ্রম থেকে ফল পেয়েছে, আমার বিশ্বাস সে এ ধরনের ভুল আর করবে না। কেবল ও না, সবার ক্ষেত্রেই বলছি। দিনশেষে খেলাটাই সব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল