৩৬ বছরের ইতিহাস পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলো কানাডা
উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে বিশ্বকাপে খেলার সুযোগ পায় তিনটি দল। বিশ্বকাপে খেলতে জ্যামাইকার বিপক্ষে একটি ড্র প্রয়োজন ছিল কানাডার। এমন সমীকরণে জামাইকাকে বিধ্বস্ত করেছে জন হার্ডম্যানের শীর্ষরা।
কানাডার ঘরের মাঠ বিএমও ফিল্ডে শুরু থেকেই আগ্রাসী মনোভাব ছিল হার্ডম্যানের দলের। ম্যাচের ১৩ মিনিটে কাইল লরিনের গোলে লিড নেয় কানাডা। এরপর একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও গোল আসছিল না। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তাজন বুকাননের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কানাডা।
বিরতি থেকে ফিরে সমতায় ফিরার চেষ্টা না চালিয়ে রক্ষণ সামলানোয় মনোযোগ দেয় জ্যামাইকান শিবির। তবে ছন্নছাড়া আক্রমণে গোল পেতে সময় নিচ্ছিল। একের পর এক সহজ সুযোগ মিস করেছে কানাডার আক্রমণভাগ।
ম্যাচের ৮২ মিনিটের সময় জ্যামাইকান রক্ষণের মনোযোগে বিগ্ন ঘটিয়ে দলকে আবারও উল্লাসে মাতান জুনিয়র হোইলেট। ম্যাচের ৮৮ মিনিটে জ্যামাইকান রক্ষণ আদ্রিয়ান মারিয়াপ্পা নিজেই নিজেদের জালে বল পাঠিয়ে ব্যবধান ৪-০ করেন। এ জয়ে দীর্ঘ ৩ যুগের অপেক্ষার অবসান ঘটাল কানাডা। এর আগে ১৯৮৬ সালে মেক্সিকোকে হারিয়ে প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল কানাডা।
দারুণ জয়ে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট কেটেছে কানাডা। ১৩ ম্যাচে ৮ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কানাডা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট তুলে গোল ব্যবধানে মেক্সিকোর থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র।
চতুর্থ অবস্থানে থাকা কোস্টারিকার এখনো সুযোগ রয়েছে। তবে শেষ ম্যাচে জিততেই হবে তাদের। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে মেক্সিকোর হারের দিকে। মেক্সিকো জিতলে প্লে অফের দ্বারস্থ হতে হবে কোস্টারিকাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল