মুজিব বর্ষ: এ আর রহমানের কনসার্টের টিকিটের মূল্য প্রকাশ
‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ - কনসার্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে তারা টিকিটের মূল্য প্রকাশ করেছে। তিন ক্যাটাগরিতে বিক্রি করা হবে এ আর রহমানের কনসার্টের টিকিট।
সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে প্লাটিনাম। স্টেজের সামনে, মাঠে বসেই যারা কনসার্ট উপভোগ করতে পারবেন, তারা হচ্ছেন প্লাটিনাম। এই ক্যাটাগরির টিকিট কিনতে খরচ করতে হবে ১০ হাজার টাকা।
মাঠে বসে গান শোনার জন্য আরও একটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। গোল্ড। এই ক্যাটাগরির টিকিট বিক্রি হবে ৫ হাজার টাকা করে। আর ক্লাব হাউজ তথা গ্যালারিতে বসে যারা গান উপভোগ করবেন, তাদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা করে।
আজ (সোমবার) সকাল ১০টা থেকে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথে বিক্রি করা হচ্ছে এই টিকিট। বিক্রি করা হবে আগামীকালও। প্রতিদিন সকাল ১০টা থেকে টিকিট বিক্রি হবে বিকাল ৫টা পর্যন্ত। তবে কতগুলো টিকিট বিক্রি করা হবে, সে ব্যাপারে কোনো ধারণা দেয়নি বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল