২১ বছর পর বাংলাদেশের বিপক্ষে খেলতে পারাটা সৌভাগ্যের: মঙ্গোলিয়ার অধিনায়ক
২১ বছর আগের সেই দুটি ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছিল মঙ্গোলিয়া। সেটির ছিল বিশ্ব ফুটবলে মঙ্গোলিয়ার প্রথম পয়েন্ট। টিভিতে সেই ম্যাচ দেখে আনন্দ-উল্লাস করেছিলেন সে সময়ের ১১ বছরের টিসেন্ড আয়ুস। যে বাংলাদেশের বিপক্ষে খেলা দেখে আবেগপ্লুত হয়েছিলেন সেই বাংলাদেশের বিপক্ষেই এবার মাঠের লড়াইয়ে নামছেন আয়ুস।
আজ সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মঙ্গোলিয়ার অধিনায়ক জানালেন বাংলাদেশের বিপক্ষে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপার। তিনি আরও বলেন,’বাংলাদেশ দলের খেলা আমার স্মৃতিতে খুব ভালোভাবেই আছে। ২১ বছর আগে বাংলাদেশের বিপক্ষে আমাদের ভালো একটা স্মৃতি আছে। তখন বাংলাদেশের বিপক্ষে আমাদের ২-২ গোলের একটা ড্র ছিল।
মঙ্গোলিয়ার ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বাছাইপর্বে সেটাই ছিল আমাদের প্রথম পয়েন্ট, অসাধারণ একটা ইতিহাস। ‘ কাল সিলেট জেলা স্টেডিয়ামে জেতার জন্যই মাঠে নামবে মঙ্গোলিয়া এমনটা জানালেন অধিনায়ক টিসেন্ড আয়ুস,’এখন আমাদের একটাই লক্ষ্য, ম্যাচ জেতা।
আর সেজন্যই আমরা এখানে এসেছি। মঙ্গোলিয়ার থেকে এখানকার তাপমাত্রা অনেক ভিন্ন। লাওসে আমরা সাতদিন অনুশীলন করেছি তাই প্রস্তুতিটা খুব একটা খারাপও না।’ ১৯৯৯ সাল থেকে ফুটবলে লাথি মারা শুরু আয়ুসের। এরপর ২০০৬ সালে মঙ্গোলিয়ার জাতীয় দলে অভিষেক হয় এই মিডফিল্ডারের। এরপর থেকেই নিয়মিত খেলছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল