অনুশীলনে ফিরলেন মুস্তাফিজ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে সরাসরি ভারতে উড়াল দেন মুস্তাফিজ। এরপর আইপিএলের নিয়ম মেনে মুম্বাইয়ে কোয়ারেন্টিন পালন করতে হয়েছে তাকে। সেই কোয়ারেন্টিন শেষে করোনা নেগেটিভ থাকা সাপেক্ষে সোমবার (২৮ মার্চ) যোগ দিয়েছেন দলের সাথে।
এদিন দলের অনুশীলন সেশন না থাকলেও নিজেকে ঝালিয়ে নিতে মুস্তাফিজ নেমে পড়েন ঐচ্ছিক অনুশীলনে। মুস্তাফিজের সাথে ছিলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডিও, যিনি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ করে মুস্তাফিজের সাথেই আইপিএলে পা রেখেছেন। লুঙ্গি ও মুস্তাফিজ এবার একই দলের হয়ে খেলবেন।
দিল্লী ক্যাপিটালসের প্রথম ম্যাচে অবশ্য মুস্তাফিজ ছিলেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দলের দুর্দান্ত জয় দেখেছেন হোটেলে নিজের কক্ষে বসে। তবে এখন মুস্তাফিজও হয়ে গেলেন দলের সঙ্গী। দলের সাথে যোগ দেওয়ার পর এবার শুধু মাঠে নামার অপেক্ষা কাটার মাস্টারের।
মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেখতে হলে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও অন্তত ৪ দিন। দিল্লী ক্যাপিটালস তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ২ এপ্রিল, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। ৭ এপ্রিল আরেক নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবেন মুস্তাফিজরা।
১০ এপ্রিল মুস্তাফিজরা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ১৬ এপ্রিল তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০ ও ২২ এপ্রিল দিল্লীর মোকাবেলা করবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস।
২৮ এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা। এছাড়া ১ মে লক্ষৌ, ৫ মে হায়দরাবাদ, ৮ মে চেন্নাই ও ১১ মে মুস্তাফিজের সাবেক দল রাজস্থানের বিপক্ষে খেলবে দিল্লী। ১৬ মে পাঞ্জাবের বিপক্ষে খেলার পর ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল