হেড কোচ ডমিঙ্গোর মুখ থেকে বেরিয়ে এলো অবিশ্বাস্য কথা
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে দলীয় পারফরম্যান্সের বিকল্প দেখছেন না তিনি। আর ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দলের দলের সবাইকে দিয়েছেন এই প্রোটিয়া কোচ। ডমিঙ্গো মন্তব্য করেছেন, ‘আমি জয় এনে দেই না, দল জয় এনে দেয়।'
টেস্ট সিরিজেও নিজেদের আন্ডারডগ ভাবছেন বাংলাদেশের কোচ। তাই ক্রিকেটারদের শতভাগ দিতে হবে বলেও মনে করেন তিনি। ডমিঙ্গোর ভাষ্য, 'ওয়ানডে সিরিজে দল ভালো খেলেছে। যেটা বললাম, কঠিন সিরিজ হবে। আমাদের ভালো খেলতে হবে। ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দিব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’
বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। এরপর সিরিজ ড্রয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। নিউজিল্যান্ডে টেস্ট জয় সহজ হলেও প্রোটিয়াদের মাটিতে এতোটা সহজ হবে না বলে ধারণা ডমিঙ্গোর। কারণ ঘরের মাঠে তারা অনেক শক্তিশালী। প্রতিপক্ষকে সমীহ করে ডমিঙ্গো বলেছেন, ‘ওয়ানডে জিতলেও টেস্ট ভিন্ন ফরম্যাট। ওয়ানডে সিরিজ থেকে ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে। তবে এটা এমন এক ফরম্যাট যেখানে আমাদের অনেক উন্নতির প্রয়োজন আছে। খুবই কঠিন একটি সিরিজ হবে বলে আমরা মনে করছি। নিউজিল্যান্ডে আমরা সিরিজ ড্র করেছি। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে অনেক কঠিন প্রতিপক্ষ।’
তিনি যোগ করেন, ‘তবে আমাদের ছেলেরা এখন ভালো খেলছে, টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়ত এতটা ভালো নয়, তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে এবং সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী। তবে সিরিজটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নিব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে টেস্ট দলে নেই প্রোটিয়াদের এক ঝাঁক নিয়মিত ক্রিকেটার। এর মধ্যে ভ্যান ডার ডাসেন, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও এনরিক নরকিয়ার মতো ক্রিকেটাররা। এর ফলে অনভিজ্ঞ বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ সুবিধা পাবে বলে মনে করেন টাইগার কোচ।
তিনি বলেন, ‘তাদের বোলার ভালো আছে, ব্যাটিংয়ে গভীরতা আছে। অনভিজ্ঞ বোলিং অ্যাটাক থাকায় একটু সুবিধা পাব, তারা চাপে থাকবে। দলে জায়গা ধরে রাখার জন্যও খেলবে। এটা আমাদের জন্য বোনাস। তবে এটা নিয়ে বেশি মাতামাতি চাচ্ছি না। দিনশেষে তারা দক্ষিণ আফ্রিকান। যাদের দুর্দান্ত রেকর্ড আছে। তাই মূল বোলাররা না থাকলেও তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ থাকবে। ক্রিকেট রকেট সাইন্স না। আপনাকে সব বিভাগেই ভালো করতে হবে। একটি খারাপ সেশনে ৬-৭ উইকেট হারালে, দেড়শ রান দিয়ে দিলে ম্যাচ ফসকে যাবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান