দ্বিতীয় টেস্টে সাকিবের অংশগ্রহণ জানা গেল নতুন খবর
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পর সাকিব জানতে পারেন, তার মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখনই তাকে দেশে ফেরার সুযোগ করে দেয়।
তবে সাকিব প্রথম ওয়ানডের পরও দেশে ফেরেননি। এমনকি দ্বিতীয় ওয়ানডের পরও দলের সাথে ছিলেন শেষ ম্যাচের জন্য। বুকে পাথর চেপে রেখে সিরিজ জেতা ঐতিহাসিক ম্যাচেও মাঠে নামেন। সিরিজ নির্ধারণী ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ঐতিহাসিক জয়সূচক রান। এরপর ফেরেন দেশে।
স্বস্তির বিষয় হল, পরিবারের বেশিরভাগ সদস্যই বেশ খানিকটা সেরে উঠেছেন। তবে সাকিব দ্বিতীয় টেস্ট খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিব দ্বিতীয় টেস্টে খেলার কথা রয়েছে। তবে চূড়ান্ত বিষয়টি জানা যাবে সাকিবের সাথে আলোচনার পর।
তিনি বলেন, ‘সাকিবের সাথে সেরকমই কথা আছে, দ্বিতীয় টেস্টের আগে ওর আসার কথা। ২-১ দিনের মধ্যে তার সাথে কথা বলব, বোঝা যাবে কবে আসবে।’
প্রথম টেস্টে বাংলাদেশ সাফল্যের ছক কষবে সাকিবকে ছাড়াই। তবে তিনি দলে ফিরলে দ্বিতীয় টেস্টে টিম কম্বিনেশন সাজানো অনেকটাই সহজ হয়ে যাবে টাইগারদের জন্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live