আমাদের বিশ্বমানের বোলার হওয়ার সামর্থ্য আছে : তাসকিন
তাসকিন মনে করেন, বাংলাদেশ দলের পেসারদের বিশ্বমানের পেসার হওয়ার সামর্থ্য আছে। একটি ইউনিট হিসেবে বাংলাদেশ দলকে আরও সাফল্য এনে দিতে চান তারা। তিনি বলেন, ‘গত ২ বছর ধরে আমরা ফাস্ট বোলার প্রত্যেকে কষ্ট করছি এবং আমাদের উন্নতি হচ্ছে। আরও উন্নতি করতে হবে। আমরা চাই দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি। সেই সামর্থ্যও আমাদের আছে।’
‘আমরা ইউনিট হিসেবে কাজ করছি। কোচরাও অনেক সাহায্য করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে এগোতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু করব বলে আশা করছি।’
বিশ্বমানের বোলার বা বড় বোলার হতে হলে বিভিন্ন পিচে কীভাবে বল করতে হবে তা রপ্ত করা জরুরী বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘বড় বোলার হতে হলে কোন পিচে কীভাবে বোলিং করতে হয় সেটা আমাকে জানতে হবে। আগের থেকে একটু শিখেছি, তবে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আরও অনেক স্কিলফুল হতে হবে।’
‘পিচ বা কন্ডিশন কখনই আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এটা নিয়ে অজুহাত দিলে হবে না। যেকোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো করার সামর্থ্য থাকতে হবে। সেটার চেষ্টাই করছি।’– বলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন