অবিশ্বাস্য ভাবে কোহলির রেকর্ড ভেঙে সবচেয়ে দ্রুততম এশিয়ান বাবর
সফরকারীদের করা ৩১৩ রানের জবাবে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার ইমাম উল হক। অধিনায়ক বাবরের ব্যাট থেকে এসেছে ৭২ বলে ৫৭ রান। এই ইনিংসের সুবাদে ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রান পূরণ হয়েছে বাবরের।
আর এই মাইলফলকে নাম তুলতে মাত্র ৮২ ইনিংস লেগেছে পাকিস্তান অধিনায়ক। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে এর চেয়ে কম ইনিংসে ৪ হাজার রান করতে পারেননি আর কোনো ব্যাটার। এতোদিন ধরে ৪ হাজার রানে দ্রুততম এশিয়ান ছিলেন বিরাট কোহলি।
২০১৩ সালের জানুয়ারিতে ক্যারিয়ারের পঞ্চম বছরের মাথায় ৯৩ ইনিংস খেলে ৪ হাজার রানে নাম তুলেছিলেন কোহলি। এবার তার চেয়ে ১১ ইনিংস কম খেলেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন বাবর। অবশ্য দ্রুততম ৪ হাজার রানের বিশ্বরেকর্ড গড়া হয়নি বাবরের।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৪ হাজার রানের বিশ্বরেকর্ডটি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলার দখলে। তিনি ২০১৩ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের পঞ্চম বছরেই মাত্র ৮১ ইনিংস খেলে পূরণ করেছিলেন ৪ হাজার রান। শুধু তাই নয়, তার দখলেই রয়েছে ওয়ানডের দ্রুততম ২ থেকে ৭ হাজার রানের রেকর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল