৮-৩: বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে আবারও গোল বন্যা দেখলো ফটবল প্রেমিরা
বুধবার রাতে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ৫-২ গোলের বড় ব্যবধানে রিয়াল নারী দলকে হারিয়েছে বার্সা। প্রথম লেগে জয়ের ব্যবধান ছিল ৩-১; তারও আগে পুরুষদের এল ক্লাসিকোতে বার্সা জিতেছিল ৪-০ গোলের ব্যবধানে।
নারীদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলে ৮-৩ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট পেয়েছে ক্লাব ফুটবলের অন্যতম সেরা বার্সা ফেমিনি। আরেক কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলে বায়ার্ন মিউনিখকে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই।
রিয়ালকে পাঁচ গোলে হারানোর ম্যাচে স্কোরশিটে নাম তুলেছেন বার্সার ভিন্ন পাঁচ ফুটবলার। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল করেন মারিয়া পিলার লিওন। তবে ১৬ মিনিটে ওলগা কারমোনার আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে সমতা, প্রথমার্ধে আর হয়নি গোল।
দ্বিতীয়ার্ধে উল্টো লিড নেয় রিয়াল। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ক্লাউদিয়া জরনোজা। এরপর ৫২ থেকে ৬২ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে রিয়ালের জালে হালিপূরণ করেন যথাক্রমে আইতানা বনমাটি, ক্লাউদিয়া পিনা ও অ্যালেক্সিয়া পুতেয়াস।
ম্যাচের ৭০ মিনিটে গিয়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। পুরো ম্যাচে গোলের জন্য অন্তত ২৫টি শট করেছে বার্সেলোনা। যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্য বরাবর এবং পাঁচটিতেই মিলেছে গোলের দেখা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল