শেষ মুহুর্তে ছিটকে গেলেন শরিফুল, নতুন পরিকল্পনায় যে একাদশ সাজাচ্ছে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের একাদশে পেসার শরিফুল ইসলামের জায়গা এক রকম পাকাই ছিল। পেসবান্ধব উইকেটে একাদশে তিনজন পেসার রাখা হলে শরিফুল নিশ্চিতভাবেই হয়ত থাকতেন। তবে শেষ মুহূর্তে জানা গেছে ছোটখাটো ইনজুরিতে ভুগছেন শরিফুল।
এদিকে শতভাগ ফিট না থাকলে তাকে একাদশে রাখার পক্ষে নন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন শরিফুলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। তবে সেটা নির্ভর করছে ফিজিওর রিপোর্টের উপর।
সুজন বলেন, ‘’শরিফুলের একটু অস্বস্তি আছে। ফিজিও ও চিকিৎসক ওকে নিয়ে কাজ করছে। আজকের দিন গেলে বোঝা যাবে। ম্যাচের সকাল পর্যন্ত আমরা দেখব। চেষ্টা করব তাকে যত তাড়াতাড়ি ফিট করা যায়।‘’
শরিফুলকে নিয়ে কোনো ঝুঁকি নেয়া হবে না জানিয়ে টিম ডিরেক্টর সুজন আরও বলেন, ‘’ছোট ছোট ইঞ্জুরি নিয়ে ও খেলুক এটা আমি চাই না। আমাদের ভালো বোলার আরও আছে। শরিফুল মূল একজন বোলার, নিউজিল্যান্ডে ভালো করেছে। আমরাও চাই ওর জন্য অপেক্ষা করতে। তবে আমরা ঝুঁকি নিব না।‘’
প্রোটিয়াদের বিপক্ষে শতভাগ শক্তিশালী দল নিয়ে মাঠে নামার কথা জানিয়ে সুজনের ভাষ্য, ‘’ছেলেরা এখন ছোট ছোট ইঞ্জুরি এখন লুকায় না, এটা ভালো। আমরা পুরোপুরি ফিট ও শক্তিশালী দল নিয়েই নামব।‘’
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা ডারবানে মাঠে নামছে আজ দুপুর ২টায়।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম টেস্টের জন্য টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম এবং এবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি