বাংলাদেশের সিদ্ধান্তে অবাক হয়েছি, বললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার
বাংলাদেশ দলের এই সিদ্ধান্ত বিস্মিত করেছে প্রোটিয়া দলের অভিষিক্ত ব্যাটার রায়ান রিকেলটনকে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই বিস্মিত হয়েছি। ডারবানে আমরা সাধারণত প্রথমে ব্যাটিং নেই। উইকেট যত দিন গড়ায়, বোলাররা টার্ন পেতে থাকে। টস জিতলে আমরা ব্যাটিংই নিতাম।’
রিকেলটন যোগ করেন, ‘অনেকে হয়তো বলতে পারে, ডারবানে এই ধরনের পিচ আগে দেখেনি। সম্ভবত এই কারণেই তারা (বাংলাদেশ) আগে বোলিং নিয়েছে। তারা সম্ভবত তিন পেসার দিয়ে কিছু করতে চেয়েছিল। তবে আমরা ব্যাটিং পেয়ে খুশি।’
ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে বাংলাদেশকে বেশ ভোগায় দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার আর সারেল এরউই মিলে বিনা উইকেটে ৯৫ তুলে যান লাঞ্চ বিরতিতে। পরে তারা শতরানের (১১৩) জুটিও পার করেন।
রিকেলটন মনে করেন, ওপেনিং জুটিটা তাদের শক্ত ভিত গড়ে দিয়েছে। তিনি বলেন, ‘তাদের (এলগার-সারউই) টুপি খোলা অভিনন্দন। যে কোনো ফরম্যাটেই শতরানের জুটি ভালো একটা ভিত গড়ে দেয়। তারা খুব ভালো খেলেছে, বাজে বল মেরেছে। অবশ্যই তারা ম্যাচের বাকি সময়ের জন্য একটা জায়গা করে দিয়েছে আমাদের।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন