দশটা আর সাড়ে দশটার মধ্যে পার্থক্য আছে: ডোমিঙ্গো
বাংলাদেশ দলের হেড কোচ ডোমিঙ্গো মনে করেন, ডারবান টেস্টে আধা ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়াতেই সেই সুবিধাটা পাননি তার দলের পেস বোলাররা।
কিছুটা ক্ষোভ নিয়েই যেন বললেন, ‘প্রথম আধা ঘণ্টাতে বিরতি কোনো দলের সুবিধা করে দিতে পারে না। দশটা আর সাড়ে দশটায় খেলা শুরু হওয়ার মধ্যে পার্থক্য আছে। এটা আমাদের কোনো সাহায্য করেনি। আমরা ভালো শুরুও করতে পারিনি। প্রথম সেশনে আমরা গড়পড়তা বোলিং করেছি।’
প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা প্রোটিয়াদের কোনো বিপদে ফেলতে পারেননি। বিনা উইকেটেই ৯৫ তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলে নেয় মুমিনুলের দল। তৃতীয় সেশনে আবার খেই হারায়। দিনশেষে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩ রান।
ডোমিঙ্গো অবশ্য মনে করছেন, প্রথম দিনটা দুই দলের জন্য সমানে সমানই হয়েছে। তার কথা, ‘আমরা প্রথম সেশনে ভালো করতে পারিনি। কিন্তু লাঞ্চের পর দারুণভাবে লড়াইয়ে ফিরি। আমার মনে হয় এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে। তারা মাত্র ২৩০ (প্রকৃতপক্ষে ২৩৩) রান তুলেছে। যদি আমরা কাল সকাল সকাল দুটি উইকেট তুলে নিতে পারি, তবে ভালো পজিশনে চলে যাবো।’
ডারবানের উইকেট ব্যাটিং সহায়ক। বাংলাদেশ কেন বোলিংয়ের সিদ্ধান্ত নিলো? ডোমিঙ্গো জানালেন, দলের টপ অর্ডারে তরুণদের আধিক্য থাকতেই কিছুটা অনিশ্চয়তায় ভুগেছে টাইগাররা। তাই ঝুঁকি নিতে চায়নি। তার ভাষায়, ‘আমার মনে হয়, বিদেশি কন্ডিশনে ব্যাটিং নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে আমাদের। দলের টপ অর্ডারে অনেক তরুণ খেলোয়াড়। জয়, সাদমান, শান্তরা তাদের প্রথম টেস্ট খেলছে এই কন্ডিশনে। কঠিন উইকেটে এগিয়ে আসার আত্মবিশ্বাসটা তৈরি হতে হবে আমাদের। দল হিসেবে কোচ এবং সিনিয়ররা মিলে সেটা তৈরি করার চেষ্টা করছি আমরা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল