দক্ষিণ আফ্রিকা যত রানে আটকাতে চায় বাংলাদেশ জানালো ডোমিঙ্গো
প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা প্রোটিয়াদের কোনো বিপদে ফেলতে পারেননি। বিনা উইকেটেই ৯৫ তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলে নেয় মুমিনুলের দল। তৃতীয় সেশনে আবার খেই হারায়। দিনশেষে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩ রান। ডোমিঙ্গো অবশ্য মনে করছেন, প্রথম দিনটা দুই দলের জন্য সমানে সমানই হয়েছে। তার কথা, ‘আমরা প্রথম সেশনে ভালো করতে পারিনি। কিন্তু লাঞ্চের পর দারুণভাবে লড়াইয়ে ফিরি। আমার মনে হয় এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে। তারা মাত্র ২৩০ (প্রকৃতপক্ষে ২৩৩) রান তুলেছে। যদি আমরা কাল সকাল সকাল দুটি উইকেট তুলে নিতে পারি, তবে ভালো পজিশনে চলে যাবো।’
সবমিলিয়ে বোলাররা খুব খারাপ করেছে, মনে করেন না টাইগার দলের হেড কোচ। তার বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাকে ৩০০-৩২০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হলে আর দুশ্চিন্তা থাকবে না।
ডোমিঙ্গো বলেন, ‘আমরা শেষ সেশনে তাদের আটকে রেখেছি। টাইট বোলিং করেছি। তবে যদি নতুন বলে একটি-দুটি উইকেট নিতে পারতাম, দারুণ হতো। আগামীকাল সকালে (দ্বিতীয় দিন) আমাদের ধারাবাহিক থাকতে হবে।’
‘পরিসংখ্যান বলছে, কিংসমেডে প্রথম দিনে ৫ উইকেটে ২৪০ রানের মতো রান উঠেছে। তাই এটা খুব বেশি হাই স্কোরিং গ্রাউন্ড নয়। যদি আমরা তাদের ৩০০-৩২০ রানের মধ্যে আটকে রাখতে পারি, তবে ভালোভাবেই লড়াইয়ে থাকবো’-যোগ করেন প্রোটিয়া এই কোচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন